মাগুরায় চুরি হওয়া টাকা ও মোটরসাইকেল উদ্ধার

মাগুরায় চুরি হওয়া টাকা ও মোটরসাইকেল উদ্ধার

মাগুরা প্রতিনিধি:

মাগুরা সদর থানার এমআর রোডে অবস্থিত মেরিকো বাংলাদেশ লিমিটেডের ডিস্ট্রিবিউশন ডিলারশীপ ‘ট্রাইকোন এন্টারপ্রাইজ’-এর ড্রয়ার থেকে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরির চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি)। এ ঘটনায় চোর চক্রের মূল পরিকল্পনাকারীসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ ১ লাখ ১০ হাজার ৫৩০ টাকা, ২টি মোবাইল ও চুরির কাজে ব্যবহৃত ১টি হিরো এইচএফ ডিলাক্স মোটরসাইকেল।

গত ২৭ আগস্ট ২০২৬ রাত ৩:০০ ঘটিকায় মাগুরা জেলার শ্রীপুর থানার চর গোয়ালপাড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—চর গোয়ালপাড়া গ্রামের তারিকুল শেখের ছেলে মোঃ বাপ্পী হাসান (২৬) এবং কওসার শেখের ছেলে মোঃ আসিফ শেখ (২০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট ২০২৬ সকাল ৯:০০ থেকে ১০:০০ ঘটিকার মধ্যে মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে অবস্থিত ট্রাইকোন এন্টারপ্রাইজের অফিসে মাস্ক পরিহিত অবস্থায় একজন প্রবেশ করে কৌশলে ড্রয়ার থেকে ৪ লাখ ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানের মালিক শেখ শাকিল হোসেন ও শাহরিয়া সিদ্দিক শুভ্র মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে’ অভিযোগ জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযোগের ভিত্তিতে মাগুরা জেলার পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা)-এর নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব থান্দার খায়রুল হাসান (পিপিএম)-এর তত্ত্বাবধানে তদন্ত শুরু করে সিসিআইসি। সিসিআইসির এসআই অজয় দাসের নেতৃত্বে একটি বিশেষ টিম ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, সোর্স নেটওয়ার্ক এবং তথ্য প্রযুক্তির সহায়তায় অতি দ্রুত সময়ে চোর চক্রকে শনাক্ত করে।

মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং চুরি হওয়া অবশিষ্ট অর্থ উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাগুরা সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মহম্মদপুর বাসস্ট্যান্ডে একই রাতে চার প্রতিষ্ঠানে চোরের প্রবেশ

মহম্মদপুর বাজারে বেওয়ারিশ কুকুরের উপদ্রব : শিশু ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক

৪ হাজার ইয়াবাসহ শম্পা আটক : ৬ লাখ টাকা ও প্রাইভেটকার জব্দ

মহম্মদপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে যুবদল নেতা নয়ন

মাগুরায় শারদীয় দুর্গাপূজা ঘিরে চার থানায় বিশেষ ব্রিফিং প্যারেড : কঠোর নিরাপত্তায় প্রস্তুত আইনশৃঙ্খলা...

মহম্মদপুরে মেসার্স সীমান্ত, নদী ও নাবা ব্রিকসকে ১৫ লাখ টাকা অর্থদণ্ড

মহম্মদপুরে মধ্যরাতে শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড : পুড়ে ছাই বসতঘর

শালিখায় বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা

শালিখায় মাদকবিরোধী অভিযানে এএসআইকে ছুরিকাঘাত !

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *