মহেশপুরে মাদকের টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা করলো ছেলে!

মহেশপুরে মাদকের টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা করলো ছেলে!

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মাদকের টাকা নিয়ে বাকবিতণ্ডার জেরে গর্ভধারিণী মা শখের বানুকে (৫৭) জবাই করে হত্যা করেছে জন্মদাতা সন্তান। নৃশংস এই হত্যাকাণ্ডের পর ঘাতক ছেলে ইখলাসুর রহমানকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।

আজ শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) ভোররাতের দিকে মহেশপুর উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়া গ্রামে এই চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শখের বানুর ছেলে ইখলাসুর রহমান দীর্ঘদিন ধরে মারাত্মকভাবে মাদকাসক্ত ছিল। মাদক সেবন ও নেশার টাকা জোগাড় করা নিয়ে প্রায় প্রতিদিন পরিবারের সাথে তার বিবাদ লেগেই থাকত। গত বৃহস্পতিবার গভীর রাতেও সে তার মায়ের কাছে নেশার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় মা ও ছেলের মধ্যে চরম বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে সবাই ঘুমিয়ে পড়লে ভোররাতের দিকে ইখলাসুর চুপিচুপি মায়ের ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে জবাই করে হত্যা করে দ্রুত পালিয়ে যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে— মাদক সেবন ও টাকার লেনদেনকে কেন্দ্র করে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার কার্যক্রম শুরু করে।

তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশের একটি চৌকস দল অভিযানে নেমে পার্শ্ববর্তী এলাকা থেকে ঘাতক ছেলে ইখলাসুর রহমানকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বারোবাজারে সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা

কোটচাঁদপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মাদকমুক্ত কালীগঞ্জ গড়তে পুলিশের পাশে উপজেলা বিএনপি

কোটচাঁদপুরে হিন্দু সম্প্রদায়ের অসচ্ছল নারীদের মুখে হাসি

ফাইল-চাবি আঁকড়ে অবসরপ্রাপ্ত বিতর্কিত প্রধান শিক্ষক !

কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে নারীসহ ৮ জন গ্রেপ্তার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *