স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ৯ নভেম্বর ২০২৬
মহান ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে যশোর জেলা ছাত্রদলের উদ্যোগে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর ২০২৬) বিকেলে যশোরের প্রাণকেন্দ্রে অবস্থিত লালদিঘির পাড়স্থ জেলা বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিক ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। তিনি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
বিজ্ঞাপন
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।
জেলা ছাত্রদলের সদস্যসচিব শাহনেওয়াজ ইমরানের সুচারু সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, রবিউল ইসলাম টিপু, আলমগীর হোসেন লিটন, মাসুদ কায়সার ইশতিসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ছবি সংগৃহীত।

