মণিরামপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মণিরামপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক অভিযানে ৭০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) রাত ১১টা ৩০ মিনিটের দিকে মণিরামপুর থানাধীন ৬ নম্বর সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজরাকাটি গ্রামস্থ মণিরামপুর-যশোর মহাসড়কের পাশে মেসার্স তাছনিয়া অটোগ্যাস সেন্টারের সামনের পাকা রাস্তার ওপর থেকে তাঁদের হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন— মণিরামপুর উপজেলার হাকোবা গ্রামের মোঃ মতিয়ার রহমানের ছেলে আবু বক্কর সিদ্দিক ওরফে বদু (৩০) এবং একই উপজেলার ফতেয়াবাদ গ্রামের মোঃ আমিনুর রহমানের ছেলে মোঃ জাবের হোসেন (২১)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে চৌকস অফিসার ও সঙ্গীয় ফোর্সের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অবস্থান নেয়। পরে আসামিদের তল্লাশি চালিয়ে তাঁদের হেফাজত থেকে ৭০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার পর বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *