মণিরামপুরে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ১ লাখ ৩৮ হাজার টাকা আদায়ের অভিযোগ

মণিরামপুরে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ১ লাখ ৩৮ হাজার টাকা আদায়ের অভিযোগ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের মণিরামপুরে পারিবারিক বিরোধ মীমাংসার নামে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে জাল চুক্তিনামা তৈরির মাধ্যমে ১ লাখ ৩৮ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার ২ নম্বর কাশিমনগর ইউনিয়নের হুমাতলা এলাকায় ঘটে যাওয়া এ ঘটনায় স্থানীয় এক সাংবাদিক ও এক বিএনপি নেতার নাম জড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী পরিবারের বিবরণ অনুযায়ী, গত ৯ অক্টোবর ২০২৬ তারিখে এক গৃহবধূর সঙ্গে স্থানীয় এক অপ্রাপ্তবয়স্ক তরুণের সম্পর্কের জের ধরে বিরোধ তৈরি হয়। পরদিন ১০ অক্টোবর বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তি করে দেওয়ার আশ্বাস দিয়ে স্থানীয় বিএনপি নেতা আতাউর রহমান ও সাংবাদিক মো. শরিফুল ইসলাম কয়েক দফায় বড় অঙ্কের টাকা দাবি করেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আলোচনার একপর্যায়ে তরুণের বাবা মো. মুনতাজ ও তাঁর জ্যেষ্ঠ পুত্রের কাছ থেকে দুটি ফাঁকা বা সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। পরবর্তীতে সেই স্ট্যাম্পগুলোতে কৌশলে জমি বন্ধকির ভুয়া চুক্তিনামা তৈরি করে যথাক্রমে ১ লাখ টাকা ও ২ লাখ টাকা আদায়ের মিথ্যা বিবরণ যুক্ত করা হয়। পরে ওই প্রতারণামূলক স্ট্যাম্প দুটি ফেরত পাওয়ার বিনিময়েও ভুক্তভোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে বলে তাঁরা দাবি করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে সাংবাদিক শরিফুল ইসলাম জানান, তিনি কেবল পেশাগত কারণে সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে গিয়েছিলেন এবং স্ট্যাম্প সংক্রান্ত লেনদেনের বিষয়ে কিছুই জানেন না। অন্যদিকে অভিযুক্ত বিএনপি নেতা আতাউর রহমানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কাশিমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক জানান, পুরো বিষয়টি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তদন্তে দলীয় কোনো নেতার সম্পৃক্ততা ও অপরাধ প্রমাণিত হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে জালিয়াতি ও অর্থ আত্মসাতের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় ক্ষুব্ধ এলাকাবাসী। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *