মণিরামপুরে পুলিশের জালে সাতক্ষীরার দুই মাদক ব্যবসায়ী

মণিরামপুরে পুলিশের জালে সাতক্ষীরার দুই মাদক ব্যবসায়ী

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের মণিরামপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে খেদাপাড়া পুলিশ ক্যাম্পের একটি আভিযানিক দল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটের দিকে মণিরামপুর থানাধীন গালদা গ্রামস্থ পুলেরহাট-রাজগঞ্জ সড়কের তালতলা মোড়ে ওয়ালটন শোরুমের সামনের পাঁকা রাস্তার ওপর এই সফল অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, খেদাপাড়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. আনিছুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নির্মল গাইনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ক্যাম্প এলাকায় নিয়মিত মাদক উদ্ধার ডিউটিতে নিয়োজিত ছিলেন। ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে তালতলা মোড় এলাকায় সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে মো. জাহিদ হোসেনের কাছ থেকে ১৫০ পিস এবং মো. সাজ্জাদ হোসেনের কাছ থেকে ১০০ পিসসহ সর্বমোট ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত তাঁদের মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন— সাতক্ষীরা সদর উপজেলার বাকাল ইসলামপুর গ্রামের মো. জাহাঙ্গীর গাজীর ছেলে মো. জাহিদ হোসেন (৩০) এবং একই থানার পলাশপোল গ্রামের শেখ মনিরুল ইসলামের ছেলে মো. সাজ্জাদ হোসেন (৩১)।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

সকলের সহযোগিতাই ফিরিয়ে দিতে পারে শিশু ফারহানের প্রাণ

পদ হারালেন তিন ব্যাংকের এমডি

বাস্তব অভিজ্ঞতা অর্জনে ঝিনাইদহের কালীগঞ্জে খুলনার কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আখের দর বৃদ্ধিতে স্বস্তি, মোবারকগঞ্জ সুগার মিলে শুভ রোপণ মৌসুমের পথচলা

আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে-কালীগঞ্জে রাশেদ খাঁন

আওয়ামী লীগকে ফেরাতেই জামায়াত এনসিপির লং মার্চের ঘোষনা

প্রেম, ১৬ মাসের সংসার এবং শেষমেশ ধর্ষণ মামলা!

অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ বিকাশে নজরুলের বিকল্প নেই- কোটচাঁদপুরে এমপি মতিয়ার রহমান

জেলা পরিষদ প্রশাসকের ২ লাখ টাকার অনুদান ঘোষণা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *