স্ফুলিঙ্গ রিপোর্ট :
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি-আদর্শবিরোধী অপকর্ম এবং একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বাচ্চু মিয়া ওরফে ‘রড বাচ্চু’কে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে সদর উপজেলা বিএনপি।
বিজ্ঞাপন
যশোর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে, অভিযুক্ত বাচ্চু মিয়ার বিরুদ্ধে কেন চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই এলাকায় অবৈধ প্রভাব বিস্তার, জমিজমা সংক্রান্ত মধ্যস্থতার নামে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া, মাদক প্রশ্রয় এবং বোমাবাজির মতো নানা অপরাধে যুক্ত ছিলেন বাচ্চু। এক ভুক্তভোগী নারীর নিকট থেকে জমি উদ্ধার করে দেওয়ার নাম করে চার লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর উল্টো তাঁর বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়, যার প্রেক্ষিতে আদালতে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ ওই মামলায় বাচ্চু মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
এ ছাড়া মামলার সাক্ষীকে অপহরণ, অমানুষিক নির্যাতন এবং এমনকি কোরবানির ঈদের দিন রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে গিয়ে বোমা বিস্ফোরণ ঘটিয়ে দুটি কোমলমতি শিশুকে গুরুতর আহত করার অভিযোগও ওঠে এই নেতার বিরুদ্ধে।
গণমাধ্যমে এসব অপরাধের সংবাদ ফলাও করে প্রকাশিত হওয়ার পর পরই বিষয়টি সদর উপজেলা বিএনপির নজরে আসে এবং সঙ্গে সঙ্গে সাংগঠনিক এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়। তৃণমূল পর্যায়ে অপরাধ দমনে সদর উপজেলা বিএনপির এমন তাত্পক্ষণিক ও সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী ও সচেতন এলাকাবাসী। ছবি সংগৃহীত।

