বসুন্দিয়ার যুবলীগ নেতা ‘মিস্টার’ আটক

বসুন্দিয়ার যুবলীগ নেতা ‘মিস্টার’ আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সদরের বসুন্দিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম খান ওরফে ‘মিস্টার’ নামের এক স্থানীয় যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক জাহাঙ্গীর বসুন্দিয়ার জগন্নাথপুর খানপাড়া এলাকার শওকত আলী খানের ছেলে। শুক্রবার রাতে নিজ বসতভিটা এলাকা থেকে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের একটি টিম তাঁকে আটক করে। শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিচারক শুনানি শেষে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মোফাজ্জেল হোসেন জানান, গত ৬ জুন গভীর রাতে জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে কয়েকজন ব্যক্তি জড়ো হয়ে অনাকাঙ্ক্ষিত নাশকতার ছক আঁকে। একপর্যায়ে অভিযুক্তরা মিছিল সহকারে বিদ্যালয় প্রাঙ্গণের পাশেই অবস্থিত বসুন্দিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ের গেটের তালা ভেঙে অবৈধভাবে ভেতরে প্রবেশ করে। হামলাকারীরা কার্যালয়ে সংরক্ষিত বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের প্রতিকৃতি, ব্যানার-পোস্টার এবং আসবাবপত্র ভাঙচুর করার পাশাপাশি মালামাল লুট ও গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উক্ত তাণ্ডব ও সহিংসতার ঘটনায় পরবর্তীকালে একটি নিয়মিত মামলা রুজু হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে শনাক্ত হওয়ায় জাহাঙ্গীর আলম খানকে পুলিশ আটক করে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ঝিকরগাছার প্রবীণ আইনজীবী ইমদাদুল হক দুলু আর নেই, কীর্তিপুরে দাফন সম্পন্ন

সম্প্রীতি ও ঐক্যের বারতায় যশোরে জন্মাষ্টমী পালনের ঘোষণা পূজা উদযাপন পরিষদের

কেন্দ্রে অনুমোদিত এইচ ড্যাব যশোর জেলা শাখা, নেতৃত্বে ডা. কাজী আজম ও ডা. রতন

যবিপ্রবিতে সফলভাবে সম্পন্ন আন্তঃবিভাগ দাবা ও ক্যারাম প্রতিযোগিতা

যশোরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে 'যশোর রিপোর্টার্স ইউনিটি'র আত্মপ্রকাশ

সার-ডিজেল সংকট ও লোডশেডিং নিরসনে জাতীয় কৃষক-খেতমজুর সমিতির ‘দাবি পক্ষ’

যবিপ্রবিতে আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষে মাসব্যাপী নানা আয়োজন

দড়াটানার নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে বাসি খাবারের রমরমা ব্যবসা!

অভয়নগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার : স্ত্রী ও স্বজনরা পুলিশ হেফাজতে

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *