প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট তৌহিদুর রহমানের স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল

প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট তৌহিদুর রহমানের স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল

স্ফুলিঙ্গ রিপোর্ট :

প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট তৌহিদুর রহমানের স্মরণে এক স্মৃতিচারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১২ অক্টোবর ২০২৬) বেলা ১১টার দিকে প্রেসক্লাব যশোরের উদ্যোগে ক্লাব মিলনায়তনে আবেগঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে স্মরণসভায় মরহুমের কর্মময় জীবন, স্থানীয় সাংবাদিকতার বিকাশ এবং ক্লাব গঠনে তাঁর অসামান্য অবদান তুলে ধরে বক্তব্য দেন অতিথিরা। বক্তারা বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাংবাদিকদের ঐক্য প্রতিষ্ঠা ও পেশাগত মানোন্নয়নে অ্যাডভোকেট তৌহিদুর রহমানের দূরদর্শী ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।

স্মরণসভায় বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক ও কাজী নজরুল ইসলাম কলেজের অধ্যাপক মশিউল আজম, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত, সাধারণ সম্পাদক নুর ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সুবর্ণভূমির সম্পাদক আহসান কবির, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, সোনালী দিনের সম্পাদক এইচ এম সিরাজ, দৈনিক নতুন সকালের বার্তার সম্পাদক এম আইউব, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান এবং যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রেসক্লাব যশোর ও স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের বিপুলসংখ্যক জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেসক্লাব যশোরের কার্যনির্বাহী সদস্য এস এম সোহেলের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং পুরো কর্মসূচি পরিচালনা করেন দাপ্তরিক সম্পাদক তৌহিদ মনি। স্মরণসভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত এবং শোকাবহ পরিবারের সদস্যদের ধর্য্য ধারণের তৌফিক কামনা করে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন আলহাজ মাওলানা মুক্তার আলী। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় যশোরের জনতা ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *