পালানোর ২৪ ঘণ্টার মধ্যে কালীগঞ্জে র‍্যাবের হাতে ধরা পড়লো ট্রাক চালক

পালানোর ২৪ ঘণ্টার মধ্যে কালীগঞ্জে র‍্যাবের হাতে ধরা পড়লো ট্রাক চালক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

খুলনার দিঘলিয়া উপজেলায় যাত্রীবাহী মোটরসাইকেলে ঘাতক ট্রাকের ধাক্কায় দুই বোন ও এক নিষ্পাপ শিশুসহ তিনজনের প্রাণহানির ঘটনার মূল অভিযুক্ত ট্রাক চালক তরিকুল ইসলাম (৪৬)-কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)। মর্মান্তিক এ ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ঝিনাইদহে অভিযান চালিয়ে তাঁকে আটক করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনীর এই চৌকস দলটি।

গতকাল বুধবার গভীর রাতে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন নলডাঙা সংলগ্ন এলাকায় আভিযানিক দল গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাঁকে জালে তোলে।

মামলা ও ঘটনার বিবরণী থেকে জানা যায়, গত ৩১ জুলাই রাতের বেলা দিঘলিয়ার ডোমরা দক্ষিণ এলাকায় বেপরোয়া গতিতে আসা একটি ট্রাকের সাথে বিপরীতমুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী ফারজানা খাতুন (২২), তাঁর ছোট বোন রুবিয়া খাতুন (১৬) এবং আড়াই বছরের শিশু মায়মুনা করুণ মৃত্যুবরণ করে। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সিহাব শেখ গুরুতর আঘাতপ্রাপ্ত হলে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনার পর ট্রাকের ড্রাইভার ও সহকারী দ্রুত সটে পড়লে উত্তেজিত ও ক্ষুব্ধ জনতা রাস্তায় থাকা ট্রাকে অগ্নিসংযোগ করে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাক ও দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করে।

গ্রেপ্তার হওয়া ট্রাক ড্রাইভার তরিকুলের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ পদক্ষেপ ও হস্তান্তরের ব্যবস্থা নেওয়ার জন্য তাকে কালীগঞ্জ থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

নকশার তোয়াক্কা না করেই উপশহরে বহুতল ভবন নির্মাণ : কর্তৃপক্ষের আদেশ উপেক্ষা

ফয়সালের ওপর হামলার প্রতিবাদে যশোর সিটি কলেজে ছাত্রদলের বিক্ষোভ

যশোরে ইয়ামাহা গ্রুপের অ্যাডমিন পিয়ালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

কবে গ্রেপ্তার হবে অপরাধী শিক্ষক?

আত্মোৎসর্গকারী ২ পুলিশ সদস্যের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ : যশোরে উপহার সামগ্রী হস্তান্তর

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হবে জাতীয় নজরুল উৎসব : মহম্মদপুরে নিতাই রায় চৌধুরী

বাঘারপাড়ায় সাবেক এমপি রণজিতের গাড়িচালকের ভাইকে সার ডিলার করার অভিযোগ

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *