“পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই”: যবিপ্রবিতে ড. অভিনু কিবরিয়া

“পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই”: যবিপ্রবিতে ড. অভিনু কিবরিয়া

স্ফুলিঙ্গ রিপোর্ট :

উৎসবমুখর ও আনন্দ-উদ্দীপনাপূর্ণ পরিবেশে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বার্ষিক আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়াম প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের কেবল একাডেমিক পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; তাঁদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম। খেলার মাঠে জয় কিংবা পরাজয়ের চেয়েও বড় বিষয় হলো ক্রীড়াসুলভ মনোভাব, পারস্পরিক সম্প্রীতি ও শৃঙ্খলার চর্চা করা। প্রতিযোগিতার মাঠে জয়ের সর্বাত্মক চেষ্টা থাকলেও খেলা শেষে সব শিক্ষার্থীর মাঝে সৌহার্দ্যের বন্ধন অটুট রাখার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, অবকাঠামোগত নানাবিধ প্রতিকূলতা ও পর্যাপ্ত সুবিধার সীমাবদ্ধতা সত্ত্বেও শিক্ষার্থীদের এই প্রাণবন্ত অংশগ্রহণই আয়োজনটিকে সাফল্যমণ্ডিত করে তুলবে। আগামী দিনগুলোতেও শিক্ষার্থীদের সুবিধার্থে সারা বছর নানা ধরণের ক্রীড়া কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলে তিনি আশ্বাস দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, টেবিল টেনিস প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দীন, খেলা পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক ড. মো. মজনুজ্জামান ও ড. শৈবাল চন্দ এবং শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ-হেল-কাফি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাফিউল হাসান, মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. আব্দুর রউফ সরকারসহ বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। সম্পূর্ণ উদ্বোধনী পর্বটি সুসংগঠিতভাবে পরিচালনা করেন শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

পূজা উদযাপনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে যশোর সদর উপজেলা বিএনপির সভা

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে যশোরে বিভাগীয় পদোন্নতি কমিটির সাক্ষাৎকার গ্রহণ

২৪ ঘণ্টায় নতুন ২১ জন ডেঙ্গু ও ১২ জন হামের রোগী ভর্তি

বেনাপোলে সীমান্তে ৪ লাখ ৬২ হাজার টাকার পণ্য উদ্ধার

নাভারণে পাচারকালে ২ কেজি গাঁজাসহ শামীম বাবু আটক

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *