নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ১০ নভেম্বর ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট কর্মসূচির প্রতিবাদে যশোরে পৃথক দুটি বিক্ষোভ মিছিল ও শোডাউন করেছে জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। একই সঙ্গে যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলও ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমির ফয়সলের নেতৃত্বে একটি প্রধান বিক্ষোভ মিছিল শহরের কেন্দ্রীয় দড়াটানা মোড় থেকে শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ থানা মোড় অতিক্রম করে মনিহার স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উক্ত মিছিলে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহ নেওয়াজ ইমরান, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা এবং যুগ্ম আহ্বায়ক সৈয়দ ইকবাল রুজুসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

অন্যদিকে, একই সময়ে (দুপুর সাড়ে ১২টা) যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের উদ্যোগে একটি পৃথক প্রতিবাদ মিছিল বের করা হয়। পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাধারণ সম্পাদক রিফাত হোসেনের নেতৃত্বে ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের ঘোপ জেল রোড এলাকা প্রদক্ষিণ করে যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে গিয়ে শেষ হয়।

এই মিছিলে ইনস্টিটিউট ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। মিছিল দুটি থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো ধরনের অরাজকতা ও তথাকথিত ধর্মঘটের কঠোর বিরোধিতা করে স্লোগান দেওয়া হয়। দুটি মিছিলই সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতের মামলা যশোরের সাবেক দুই ব্যাংক কর্মকর্তাসহ ৪ জনের বিভিন্ন মেয়াদে কারা...

বাঘারপাড়ায় আদালতের পরোয়ানা সত্ত্বেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ, হুমকিতে বাড়ি ছাড়া বাদীর পরিব...

যশোরে ফাস্টফুড দোকানিকে গলা কেটে হত্যার চেষ্টা : অভিযুক্তের কোতোয়ালি থানায় আত্মসমর্পণ

বেনাপোল বন্দর থেকে শুল্ক ফাঁকি দেয়া প্রায় ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল মুন্সীগঞ্জে জব্দ

মুনসেফপুরের বিএনপি নেতা তালেব হত্যা মামলা : আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিলেন আসামি শফিয়ার

ইতালিতে পাঠানোর প্রলোভনে লিবিয়ায় নিয়ে ঝিকরগাছার দুই যুবককে জিম্মি ও নির্যাতন

যশোরের মহিলা লীগ নেত্রী মহুয়া আটক

যশোর আদালত চত্বরে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ

১৯৭০ পিস ইয়াবা ও চোরাচালানি পণ্যসহ এক ব্যক্তিকে আটক করল ৪৯ বিজিবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *