নিরাপত্তার শঙ্কায় বেনাপোল-ঢাকা রুটে রূপসী বাংলা এক্সপ্রেস বন্ধ : বিকল্প  পথে চলবে জাহানাবাদ

নিরাপত্তার শঙ্কায় বেনাপোল-ঢাকা রুটে রূপসী বাংলা এক্সপ্রেস বন্ধ : বিকল্প পথে চলবে জাহানাবাদ

শহিদ জয়

তারিখ: ২৬ নভেম্বর ২০২৬

নিরাপত্তাগত কারণে বেনাপোল-ঢাকা রুটে চলাচলকারী রূপসী বাংলা এক্সপ্রেসের যাত্রা সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে। একই কারণে খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেসের নির্ধারিত যাত্রাও বাতিল করা হয়েছে; তবে জাহানাবাদ এক্সপ্রেস বিকল্প রুটে পরিচালনা করা হবে।

বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার পারভীনা খাতুন জানান, এ সংক্রান্ত রেলওয়ের জারি করা প্রজ্ঞাপনে গোপালগঞ্জ জেলার স্থানীয় প্রশাসনের কাছ থেকে নিরাপদ ট্রেন চলাচলের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য বা মতামত না পাওয়ার কথা উল্লেখ রয়েছে। সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার ৮২৮/৮২৭ নম্বর রূপসী বাংলা এক্সপ্রেস এবং ৮২৫/৮২৬ নম্বর জাহানাবাদ এক্সপ্রেসের নিয়মিত চলাচল বাতিল করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যশোর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, বেনাপোল-যশোর-ঢাকা রুটে রূপসী বাংলা এবং খুলনা-ঢাকা রুটে জাহানাবাদ এক্সপ্রেসের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, তবে জাহানাবাদ এক্সপ্রেস বিকল্প পথে চলবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বিকল্প রুট হিসেবে ২০০০৩/২০০০৪ নম্বর জাহানাবাদ এক্সপ্রেস খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা পথে চলাচল করবে। এই ট্রেনটি ঢাকা থেকে বিকেল ৪টা ১০ মিনিটে রওনা হয়ে রাত ১১টা ৩৫ মিনিটে খুলনায় পৌঁছাবে এবং খুলনা থেকে সকাল ৮টায় ছেড়ে বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

বিকল্প পথে চলাচলকারী ট্রেনটি দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর ও দর্শনায় যাত্রাবিরতি দেবে। এ ছাড়া চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গায় থামবে।

এদিকে বেনাপোল রেলওয়ে স্টেশনের আরেক স্টেশন মাস্টার আইনাল হক জানান, গত ১৯ নভেম্বর থেকেই বেনাপোল-ঢাকা রুটে রূপসী বাংলা এক্সপ্রেস চলাচল বন্ধ রয়েছে। যাত্রা বাতিল হওয়া টিকিটের টাকা যাত্রীদের ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

নাশকতা ও বিস্ফোরক মামলায় যশোরে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

জানমালের নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব পালনের সার্থকতা কী : যশোরে গোলাম রসুল এমপি

নতুন পাঠ্যবই পেয়ে উচ্ছ্বসিত হামিদপুর আল-হেরা কলেজের অসচ্ছল শিক্ষার্থীরা

বাঘারপাড়ায় ডাকাতি মামলায় সুমনকে আটক করল সিআইডি

উৎসবমুখর পরিবেশে ঝিকরগাছা গ্রাম পুলিশ ইউনিটের নির্বাচন সম্পন্ন : সভাপতি জাহিদ, সম্পাদক আশিকুর

সেচ প্রকল্প নয়, মাঘী পূর্ণিমার আগেই টিআরএম চালুর দাবি ভবদহ সংগ্রাম কমিটির

ফজরের পর আমবয়ানে যশোর জেলা ইজতেমার সূচনা : আখেরি মোনাজাত রোববার

যশোর-মাগুরা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা : চালকসহ আহত বেশ কয়েকজন

চুয়াডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *