নাশকতা ও বিস্ফোরক মামলায় যশোরে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

নাশকতা ও বিস্ফোরক মামলায় যশোরে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

শহিদ জয়

তারিখ: ২৬ নভেম্বর ২০২৬

যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার (২৫ নভেম্বর) এবং আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার ৯টি থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল পৃথকভাবে এ অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তেবাড়িয়া গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান পলাশ, বেনাপোলের কাগমারী গ্রামের নুরুল হুদার ছেলে যুবলীগ কর্মী মো. নজরুল ইসলাম (৩৫), ঝিকরগাছা উপজেলার শ্রীরামপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে গোলাম কিবরিয়া সুমন এবং একই উপজেলার কায়েমখোলা গ্রামের মৃত মহাসিন মণ্ডলের ছেলে আনিসুর রহমান ওরফে চামড়া আনিচ।

এ ছাড়া বাঘারপাড়া উপজেলার খলসি গ্রামের মাহাতাব শিকদারের ছেলে ইব্রাহিম শিকদার, যশোর সদর উপজেলার হালসা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম, ধর্মতলা এলাকার ইসহাক আলীর ছেলে ইব্রাহিম হোসেন, কেশবপুর উপজেলার সাহাপুর গ্রামের ইব্রাহীম শেখের ছেলে ও ত্রিমোহিনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আকরাম হোসেন, অভয়নগর উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত বারী সিকদারের ছেলে শুভরাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এসএম রুহুল কুদ্দুস (৬২) এবং প্রেমবাগ গ্রামের আলী হোসেনের ছেলে প্রেমবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. এনামুল কায়েসকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে মনিরামপুর উপজেলা থেকে গ্রেপ্তার হয়েছেন বাকাশপোল গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে দ্বীন ইসলাম মোড়ল, মনোহরপুর গ্রামের নব কুমার মণ্ডলের ছেলে উজ্জ্বল মণ্ডল, নেহালপুর গ্রামের আলী দফাদারের ছেলে তৌহিদুল ইসলাম এবং লাগাইনডাঙ্গা গ্রামের মৃত সুশান্ত গাইনের ছেলে দেবাশীষ গাইন।

পুলিশ আরও জানিয়েছে, আটক ব্যক্তিদের কারও বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে, কারও বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে এবং বাকিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকারও অভিযোগ পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনকে ইতোমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং অন্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

চারা বিতরণ ও পরিচর্যার আহ্বানের মধ্য দিয়ে এমএম কলেজে ছাত্রদলের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উ...

জানমালের নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব পালনের সার্থকতা কী : যশোরে গোলাম রসুল এমপি

নতুন পাঠ্যবই পেয়ে উচ্ছ্বসিত হামিদপুর আল-হেরা কলেজের অসচ্ছল শিক্ষার্থীরা

বাঘারপাড়ায় ডাকাতি মামলায় সুমনকে আটক করল সিআইডি

নিরাপত্তার শঙ্কায় বেনাপোল-ঢাকা রুটে রূপসী বাংলা এক্সপ্রেস বন্ধ : বিকল্প পথে চলবে জাহানাবাদ

উৎসবমুখর পরিবেশে ঝিকরগাছা গ্রাম পুলিশ ইউনিটের নির্বাচন সম্পন্ন : সভাপতি জাহিদ, সম্পাদক আশিকুর

সেচ প্রকল্প নয়, মাঘী পূর্ণিমার আগেই টিআরএম চালুর দাবি ভবদহ সংগ্রাম কমিটির

ফজরের পর আমবয়ানে যশোর জেলা ইজতেমার সূচনা : আখেরি মোনাজাত রোববার

যশোর-মাগুরা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা : চালকসহ আহত বেশ কয়েকজন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *