দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে শ্রমিক গুরুতর আহত

দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে শ্রমিক গুরুতর আহত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের শার্শা উপজেলায় একটি অটো রাইস মিলে নির্মাণকাজ করার সময় ভবনের দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে রাসেল (২৪) নামে এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার বসতপুর রোডে অবস্থিত একটি অটো রাইস মিলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আহত শ্রমিক রাসেল শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল এলাকার স্থায়ী বাসিন্দা।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে রাসেল অন্যান্য শ্রমিকদের সাথে নিয়ে ওই অটো রাইস মিলের দ্বিতীয় তলায় রাজমিস্ত্রির কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে তিনি সোজা নিচে পড়ে যান। এতে তিনি শরীরে ও মাথায় মারাত্মক আঘাত পেয়ে রক্তাক্ত হন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দুর্ঘটনার সাথে সাথে সহকর্মী ও স্থানীয় উৎসুক জনতা তাঁকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

নকশার তোয়াক্কা না করেই উপশহরে বহুতল ভবন নির্মাণ : কর্তৃপক্ষের আদেশ উপেক্ষা

ফয়সালের ওপর হামলার প্রতিবাদে যশোর সিটি কলেজে ছাত্রদলের বিক্ষোভ

যশোরে ইয়ামাহা গ্রুপের অ্যাডমিন পিয়ালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

কবে গ্রেপ্তার হবে অপরাধী শিক্ষক?

আত্মোৎসর্গকারী ২ পুলিশ সদস্যের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ : যশোরে উপহার সামগ্রী হস্তান্তর

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হবে জাতীয় নজরুল উৎসব : মহম্মদপুরে নিতাই রায় চৌধুরী

বাঘারপাড়ায় সাবেক এমপি রণজিতের গাড়িচালকের ভাইকে সার ডিলার করার অভিযোগ

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *