ডা. শাহাবুদ্দিন আহ্বায়ক ও আসাদুজ্জামান সদস্য সচিব নির্বাচিত

ডা. শাহাবুদ্দিন আহ্বায়ক ও আসাদুজ্জামান সদস্য সচিব নির্বাচিত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

বারবাজার অঞ্চলের মানুষের কল্যাণে সামাজিক, মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ‘যশোরস্থ বারবাজার (শহর মোহাম্মাদাবাদ) সমিতি’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে আগামী ১৬ অক্টোবর বারবাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

গত শনিবার বিকেলে যশোরের উপশহর মহিলা ডিগ্রি কলেজে সমিতির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক বিশিষ্ট চিকিৎসক ডা. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে সভায় বারবাজার অঞ্চলের অবহেলিত শিক্ষার্থী, যুবসমাজ ও বয়স্ক মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তামূলক কার্যক্রম জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় ঐতিহাসিক বারবাজার অঞ্চলের ভৌগোলিক পরিধি বিবেচনায় কাষ্ঠভাঙ্গা, রাখালগাছি, মালিয়াট ও হৈবতপুর ইউনিয়নকে সমিতির সাংগঠনিক আওতাভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

মতবিনিময় সভা শেষে সর্বসম্মতিক্রমে ডা. মো. শাহাবুদ্দিনকে আহ্বায়ক, ডা. মো. ইমদাদুল হক ও মো. শফিকুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং মো. আসাদুজ্জামানকে সদস্য সচিব করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির যুগ্ম সদস্য সচিব হিসেবে সোলায়মান হোসেন সোহেল ও মো. তরিকুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কমিটির অন্যান্য সদস্যরা হলেন মো. আমিনুর রহমান, মো. আবু বক্কর সিদ্দিক, মো. সাইদুর রহমান পান্নু, মো. জাহাঙ্গীর হোসেন ও মো. জহুরুল ইসলাম। এ ছাড়া সংগঠনকে নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার জন্য ডা. মো. শাহাবুদ্দিনকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা যশোরে বসবাসরত বারবাজার অঞ্চলের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এলাকার মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *