জেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় মাগুরায় জমকালো টেনিস আসরের পর্দা উঠলো

জেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় মাগুরায় জমকালো টেনিস আসরের পর্দা উঠলো

মাগুরা প্রতিনিধি:

মাগুরায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘৩য় টেনিস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন টুর্নামেন্ট-২০২৬’-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) মাগুরা জেলা টেনিস ক্লাব চত্বরে জাঁকজমকপূর্ণ এই ক্রীড়া আসরের উদ্বোধন করা হয়। মাগুরা জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উক্ত টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা টেনিস ক্লাবের সভাপতি মোতাকাব্বীর আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, জেলা সিভিল সার্জন ডা. মো. শামীম কবির, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. রুবাইয়াত হোসেনসহ জেলা প্রশাসন, জেলা পুলিশ, স্থানীয় বিভিন্ন ক্রীড়া সংগঠন এবং টেনিস অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, ৩ থেকে ৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ৩ দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। জেলার উদীয়মান ও অভিজ্ঞ টেনিস খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাগুরা ক্রীড়াঙ্গনে এক নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ধরনের নিয়মিত আয়োজন জেলায় টেনিস খেলার প্রসার, নতুন ও প্রতিভাবান খেলোয়াড়দের আত্মপ্রকাশ এবং তরুণ ও যুবসমাজকে সুস্থ ও মানবিক কর্মকাণ্ডে ব্যস্ত রাখতে অনন্য ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে ব্যক্ত করা হয় যে, মাগুরা জেলা পুলিশ সুস্থ ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার ধারাবাহিক প্রসারে সব সময়ই ইতিবাচক ভূমিকা পালন করে আসছে এবং আগামী দিনেও এ জাতীয় যেকোনো প্রগতিশীল ক্রীড়া আয়োজনে জেলা পুলিশের সক্রিয় সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *