জেইউজে নেতৃবৃন্দের আবেগঘন বিবৃতি ও প্রার্থনা

জেইউজে নেতৃবৃন্দের আবেগঘন বিবৃতি ও প্রার্থনা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

প্রেসক্লাব যশোরের সম্মানিত সভাপতি এবং আঞ্চলিক দৈনিক ‘দৈনিক যশোর’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক নেতা জাহিদ হাসান টুকুন গুরুতর অসুস্থ হয়ে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। গত ৫ জুলাই হৃদরোগজনিত তীব্র সমস্যা নিয়ে তিনি রাজধানীর এই বিশেষায়িত হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি দেশের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ রশিদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হাসপাতাল ও পারিবারিক সূত্র নিশ্চিত করেছে, পরীক্ষা-নিরীক্ষা শেষে জাহিদ হাসান টুকুনের হৃদযন্ত্রে জটিলতা ধরা পড়ায় আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) তাঁর হার্টে বাইপাস সার্জারি (অস্ত্রোপচার) করার জন্য দিন ধার্য করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অস্ত্রোপচারের পূর্ব মুহূর্ত পর্যন্ত চিকিৎসকদের পরামর্শে ও সার্বিক নিরাপত্তার স্বার্থে তাঁকে সিসিইউতেই রেখে চিকিৎসা প্রদান করা হবে। তাঁর এই অস্ত্রোপচারের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই যশোরের গণমাধ্যমকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের এই গুরুতর অসুস্থতার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)। সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে জেইউজের সভাপতি সাজেদ রহমান, সহ-সভাপতি মনিরুজ্জামান মুনির, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক জয়ন্ত বসু, কোষাধ্যক্ষ ডিএইচ দিলশান এবং নির্বাহী সদস্য প্রণব দাস ও রাহুল রায় তাঁর আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন। নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে বলেন, জাহিদ হাসান টুকুন যশোরের সাংবাদিকতা ও সামাজিক আন্দোলনের এক বলিষ্ঠ অভিভাবক; তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসেন। একই সঙ্গে তাঁর সফল অস্ত্রোপচারের জন্য জেইউজের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর স্টেডিয়ামপাড়ায় চোর সন্দেহে যুবককে গণপিটুনি!

সাংবাদিক হানিফ ডাকুয়াকে প্রাণনাশের হুমকি !

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত : দুই আশঙ্কাজনকসহ আহত ৩

যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মকর্তা ও কারারক্ষীদের ভাবগাম্ভীর্যপূর্ণ অবসরজনিত সংবর্ধনা

পেশাগত মর্যাদা রক্ষায় যশোরে স্মারকলিপি দিলেন দলিল লেখক সমিতির নেতারা

চাচড়া রায়পাড়ার জিসান চাকুর আঘাতে আহত

উচ্চশিক্ষার মানোন্নয়নে অ্যাক্রেডিটেশনের বিকল্প নেই : মতবিনিময় সভায় উপাচার্য

মণিরামপুরে ড্রামট্রাকের চাপায় আ'লীগ নেতা সাবেক ইউপি সদস্য নিহত!

শার্শায় বিদ্যালয়ের মিটিং চলাকালে অ্যাডহক কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলা!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *