ছয় দফা দাবিতে ফের আন্দোলনে যশোরবাসী : ২৬ অক্টোবর কালেক্টরেট চত্বরে প্রতীকী রেল অবরোধ

ছয় দফা দাবিতে ফের আন্দোলনে যশোরবাসী : ২৬ অক্টোবর কালেক্টরেট চত্বরে প্রতীকী রেল অবরোধ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

বেনাপোল-যশোর-ঢাকা রুটে প্রভাতী ট্রেন চালু এবং দর্শনা-যশোর-ঢাকা রুটে নতুন ট্রেন সংযোগসহ ছয় দফা দাবিতে পুনরায় রাজপথে নামার ঘোষণা দিয়েছে ‘বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি’। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৬ অক্টোবর (সোমবার) দুপুর ১২টায় যশোর কালেক্টরেট চত্বরে প্রতীকী রেল অবরোধ ও জেলা প্রশাসকের মাধ্যমে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হবে।

আজ রোববার (১৮ অক্টোবর ২০২৬) রাতে যশোর শহরের আনসার ক্যাম্প এলাকায় সংগ্রাম কমিটির এক নীতি-নির্ধারণী সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ভিটু, সদস্য সচিব প্রকৌশলী রুহুল আমিন, হারুন অর রশিদ, তসলিম-উর-রহমান, অধ্যক্ষ শাহীন ইকবাল, হাবিবুর রহমান মিলন, নাসির উদ্দিন আহমেদ শেফার্ড, নওরোজ আলম খান চপল ও রিয়াদুর রহমানসহ সংগঠনের শীর্ষস্থানীয় নেত্রীবৃন্দ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর নির্ধারিত সময়ে যশোর কালেক্টরেট চত্বরে একত্রিত হয়ে প্রতীকী রেল অবরোধ কর্মসূচি পালন করবেন কমিটির নেতা-কর্মীরা। পরবর্তীতে বেনাপোল-যশোর-ঢাকা প্রভাতী ট্রেন চালু এবং দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রয়োজনীয় ট্রেন বৃদ্ধিসহ ছয় দফা দাবির যৌক্তিকতা তুলে ধরে জেলা প্রশাসকের মাধ্যমে সরাসরি রেলমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি হস্তান্তর করা হবে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার যশোরের যাত্রী ভোগান্তি নিরসন এবং রেল সেবার মানোন্নয়নে এই ন্যায্য আন্দোলন ও দাবিসমূহ বাস্তবায়নে সর্বস্তরের যশোরবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়েছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শায় বিদেশী মদ ও মোটরসাইকেলসহ মণিরামপুরের ৩ যুবক গ্রেপ্তার

ঝিকরগাছায় জামায়াতের ‘ঐতিহাসিক যুব ম্যারাথন’ অনুষ্ঠিত

যশোরে কুলাঙ্গার ছেলের ৬ মাসের কারাদণ্ড

যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

১ কেজির হেরোইন মামলায় শার্শার বিতর্কিত মহি বাবুর যাবজ্জীবন

রাইটস যশোর'র উদ্যোগে সারভাইভার লিডারদের লার্নিং শেয়ারিং ও সমন্বয় সভা অনুষ্টিত

মণিরামপুরের ডা. রাফসান জানি শ্যালিকা ধর্ষণ মামলা থেকে খালাস

বলরামপুরে চার বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টা : মামলার পর পলাতক প্রতিবেশী সোহাগ

দুর্গাপূজায় যশোর ও নড়াইলে অপপ্রয়াস রুখতে কঠোর এসআরবি-৬

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *