চৌগাছায় ৩ জুলাই চালু হচ্ছে ডা. আনিসুজ্জামান হাসপাতাল

চৌগাছায় ৩ জুলাই চালু হচ্ছে ডা. আনিসুজ্জামান হাসপাতাল

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের চৌগাছায় বেসরকারি উদ্যোগে নবনির্মিত ২৫০ শয্যাবিশিষ্ট সর্বাধুনিক ‘ডা. আনিসুজ্জামান হাসপাতাল’-এর শুভ উদ্বোধন ও বৈজ্ঞানিক সেমিনার আগামী ৩ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই হাসপাতালটি চালুর মাধ্যমে স্থানীয় ও আশপাশের এলাকার সাধারণ মানুষের জন্য আধুনিক ও উন্নত চিকিৎসাসেবার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আগামী ৩ জুলাই বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত হাসপাতাল চত্বরে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই বিশেষ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডা. আনিসুজ্জামান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসানুজ্জামান রাহিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গণী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সুধীজন হিসেবে উপস্থিত থাকবেন যশোরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মাসুদ রানা, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম, চৌগাছা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জিএম এ মুনিব হাসান এবং চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ। উদ্বোধনী মঞ্চে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, দেশের বিশিষ্ট চিকিৎসক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজনরা উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করা হয়েছে।

হাসপাতালটির আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন, ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধনের পর আধুনিক চিকিৎসাসেবার মানোন্নয়ন ও দেশের সামগ্রিক স্বাস্থ্য খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে বিশেষজ্ঞরা আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার ও চিকিৎসাসেবায় নতুন নতুন উদ্ভাবন নিয়ে আলোকপাত করবেন। ২৫০ শয্যার এই আধুনিক হাসপাতালটি চালু হলে চৌগাছাসহ গোটা যশোর জেলার স্বাস্থ্য খাতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *