চৌগাছায় বিধবা নারীর রহস্যজনক মৃত্যু

চৌগাছায় বিধবা নারীর রহস্যজনক মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি

তারিখ: ১১ নভেম্বর ২০২৬

যশোরের চৌগাছা উপজেলায় লিলি আক্তার (৬০) নামের এক বিধবা নারীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে নিজ ভাইয়ের বাড়িতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর সঠিক কারণ বা নেপথ্যের প্রেক্ষাপট পরিবার স্পষ্টভাবে জানাতে না পারায় পুলিশ তাৎক্ষণিকভাবে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত লিলি আক্তারের স্বামী রেজাউল ইসলাম প্রায় ৭ বছর আগে মারা যান। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি পিত্রালয়ে ভাই মফিজুল বিশ্বাসের পরিবারে বসবাস করে আসছিলেন। গত মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে অসুস্থবোধ করায় স্বজনেরা তাঁকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। তবে পরিবারের লোকজন উন্নত চিকিৎসায় হাসপাতালে না নিয়ে তাঁকে সরাসরি বাড়িতে ফিরিয়ে আনেন। এরপর বুধবার সকালে তাঁর আকস্মিক মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহতের ভাই মফিজুল বিশ্বাস জানান, “স্বামীর মৃত্যুর পর থেকে বোন আমার বাড়িতেই থাকত। সে কানে কম শুনত এবং দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিল। হাসপাতাল থেকে বাড়িতে আনার পর সে কিছুটা সুস্থ বোধ করছিল। তবে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ তার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায় এবং হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়ার আগেই সে মারা যায়।”

স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি ও স্বরুপদাহ গ্রামের বাসিন্দা জহুরুল ইসলাম বাবু বলেন, “ঘটনার খবর পেয়ে আমি তাৎক্ষণিকভাবে নিহতের বাড়িতে যাই। পরিবারের লোকজন মৃত্যুর সঠিক কোনো কারণ বা রহস্য স্পষ্ট করতে না পারায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল হোসেন জানান, ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য জানা সম্ভব হবে। রিপোর্ট পাওয়ার পর সেই অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতের মামলা যশোরের সাবেক দুই ব্যাংক কর্মকর্তাসহ ৪ জনের বিভিন্ন মেয়াদে কারা...

বাঘারপাড়ায় আদালতের পরোয়ানা সত্ত্বেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ, হুমকিতে বাড়ি ছাড়া বাদীর পরিব...

যশোরে ফাস্টফুড দোকানিকে গলা কেটে হত্যার চেষ্টা : অভিযুক্তের কোতোয়ালি থানায় আত্মসমর্পণ

বেনাপোল বন্দর থেকে শুল্ক ফাঁকি দেয়া প্রায় ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল মুন্সীগঞ্জে জব্দ

মুনসেফপুরের বিএনপি নেতা তালেব হত্যা মামলা : আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিলেন আসামি শফিয়ার

ইতালিতে পাঠানোর প্রলোভনে লিবিয়ায় নিয়ে ঝিকরগাছার দুই যুবককে জিম্মি ও নির্যাতন

যশোরের মহিলা লীগ নেত্রী মহুয়া আটক

যশোর আদালত চত্বরে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ

১৯৭০ পিস ইয়াবা ও চোরাচালানি পণ্যসহ এক ব্যক্তিকে আটক করল ৪৯ বিজিবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *