চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা  ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের  দাবিতে যশোরে বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে যশোরে বিক্ষোভ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি স্থগিত এবং সার সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে যশোরে কর্মিসভা ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ। আজ সোমবার (১২ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৪টায় শহরের দলীয় কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য গাজী আব্দুল হামিদের সভাপতিত্বে এবং পলাশ বিশ্বাসের সঞ্চালনায় কর্মিসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য নজরুল ইসলাম। বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর জেলা সম্পাদক তসলিম উর রহমান, নাজিম উদ্দিন, মিজানুর রহমান, অধ্যাপক ইসরারুল হক, সকিনা বেগম দিপ্তি, চৈতন্য কুমার পাল এবং সিরাজুল ইসলামসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা অভিযোগ করে বলেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার উদ্যোগ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে জাতীয় স্বার্থ পরিপন্থী বাণিজ্য চুক্তি সম্পাদন দেশের অর্থনৈতিক সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হানার শামিল। একই সাথে সারের কৃত্রিম সংকট তৈরি করে প্রান্তিক চাষীদের জিম্মি করা এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে সাধারণ জনগণের নাভিশ্বাস উঠে গেছে বলে মন্তব্য করেন তাঁরা। আসন্ন ইরি-বোরো মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, সার সিন্ডিকেট ভাঙা এবং ঢাকায় রাজপথে আন্দোলনে পুলিশি হামলার তীব্র সমালোচনা করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে এসব গণবিরোধী সিদ্ধান্ত ও চুক্তি বাতিল করা না হলে সারা দেশে কৃষক ও শ্রমজীবী মানুষকে সঙ্গে নিয়ে আরও কঠোর ও জোরালো আন্দোলন গড়ে তোলা হবে। কর্মিসভা শেষে দলীয় কার্যালয় থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *