ক্ষমতায় ফেরার দিবাস্বপ্ন দেখছে পলাতক ফ্যাসিবাদী শক্তি : যশোরে রুহুল কবির রিজভী

ক্ষমতায় ফেরার দিবাস্বপ্ন দেখছে পলাতক ফ্যাসিবাদী শক্তি : যশোরে রুহুল কবির রিজভী

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ১৯ নভেম্বর ২০২৬

দেশে অস্থিতিশীলতা তৈরি এবং পুরোনো দুঃশাসন ফিরিয়ে আনার যেকোনো অপচেষ্টা রাজপথে থেকেই প্রতিহত করার কঠোর ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৭টায় যশোর পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সভায় সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে রিজভী বলেন, টানা ১৭ বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। গুম, খুন কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো ভয়াবহ আতঙ্ক কাটিয়ে সাধারণ মানুষ এখন নির্ভয়ে চলাফেরা করতে পারছেন। অথচ পলাতক ফ্যাসিবাদী শক্তি আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় ফেরার অলীক স্বপ্ন দেখছে এবং দেশকে অশান্ত করতে নতুন করে নাশকতার পথ বেছে নিয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পরিকল্পিত সহিংসতার অভিযোগ এনে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দেশের শান্ত পরিবেশ নষ্ট করতে কোথাও ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে, কোথাও পুলিশের গাড়িতে আগুন দেওয়া হচ্ছে, আবার সাধারণ মানুষকে লক্ষ্য করে গণপরিবহনে অগ্নিসংযোগ করা হচ্ছে। রাষ্ট্রক্ষমতার অপব্যবহার করে যাঁরা একসময় জনগণের ওপর নির্যাতন চালিয়েছেন, সেই শক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করলেও দেশের মানুষ তাদের আর কোনো সুযোগ দেবে না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচারব্যবস্থার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, আওয়ামী লীগ ভালো করেই জানে যে দেশে এখন আর কথিত ক্রসফায়ারের নামে মানুষ হত্যা বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কোনো সুযোগ নেই। আইন প্রয়োগকারী সংস্থা এবং বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে নিজ নিজ দায়িত্ব পালন করবে; আর রাজনৈতিকভাবে সব ধরনের নৈরাজ্য মোকাবিলায় রাজপথে সতর্ক অবস্থানে থাকবেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বর্তমান সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের বিবরণ দিয়ে রুহুল কবির রিজভী জানান, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে। এরই অংশ হিসেবে খাল খনন, বৃক্ষরোপণ এবং ফ্যামিলি কার্ড চালুর মতো জনমুখী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বর্তমান সরকার কোনো বিনা ভোটের সরকার নয়, বরং জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই সনদ নিয়ে সৃষ্ট মতপার্থক্যের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে রিজভী বলেন, সনদের বিভিন্ন ধারা নিয়ে যেসব আপত্তি ও জটিলতা তৈরি হয়েছিল, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগোচ্ছে। একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে দেশকে স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থার দিকে এগিয়ে নিতে হবে এবং কোনো সহিংসতা বা বিশৃঙ্খলা দিয়ে দেশের অগ্রযাত্রা থামানো যাবে না।

যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,আগামীকাল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে   আয়োজিত শুক্রবারের স্মরণসভায় যোগ দিতে আজ বিকেলে যশোরে পৌঁছান বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

চৌগাছায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা : কাটা ধান ও সবজির ক্ষতির আশঙ্কায় কৃষক

জনবান্ধব পুলিশিংয়ের প্রত্যয়ে যশোর সদর থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

যশোরের চাঁচড়ায় দুলাভাইয়ের ছুরিকাঘাতে দুই শ্যালক জখম

মনিরামপুরে দেশীয় অস্ত্রসহ বাবা ও ছেলে আটক

ঝিকরগাছায় ছাদ থেকে পা পিছলে পড়ে বৃদ্ধার মৃত্যু

এসএমই খাতে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা ‘রঙ হ্যান্ডি ক্রাফট্‌স’-এর স্বত্বাধিকারিণী তন...

শার্শা সীমান্ত এলাকায় ইয়াবা ও মোটরসাইকেলসহ যুবক আটক

রোগীর স্বজনের সঙ্গে অসদাচরণের অভিযোগ ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে : পাল্টা হামলার দাবি

যশোরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় মামলা : তপু গ্রেফতার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *