ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির ব্যবহারে কৃষি উৎপাদন বাড়ানোর আহ্বান সাবিরা সুলতানা মুন্নির

ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির ব্যবহারে কৃষি উৎপাদন বাড়ানোর আহ্বান সাবিরা সুলতানা মুন্নির

স্ফুলিঙ্গ রিপোর্ট :

বাড়ির আঙ্গিনাসহ পরিত্যক্ত স্থানে বৃক্ষরোপনের পাশাপাশি জলবায়ু সহিষ্ণু কৃষি আবাদের উপর গুরুত্বারোপ করে নারী সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি বলেছেন,আমাদের পরিবেশ,প্রকৃতি,জীব ও বৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপনের বিকল্প নেই। আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে লাগসই কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বাড়াতে হবে ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সোমবার (০১সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ উপলক্ষে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক এম সাইফুল্লাহ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‘কৃষিই সমৃদ্ধি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিউএম) (ডিএই পার্ট) প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী এই কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করে ঝিকরগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এবারের কৃষি প্রযুক্তি মেলায় “জলবায়ু পরিবর্তন ও ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি প্রদর্শন,আধুনিক কৃষি যন্ত্র ও পণ্য প্রদর্শন, রাইস ট্রান্সপ্লান্টার প্রদর্শন,ফুল ও ফুলের বাই প্রোডাক্ট,মোবাইল অ্যাপস শেয়ারিং প্রদর্শন,কৃষি সমৃদ্ধ ঝিকরগাছা উপজেলার মানচিত্র প্রদর্শন, জৈব বালাইনাশক প্রদর্শন,উচ্চ মূল্যের নিরাপদ সবজি ও ফল প্রদর্শন, আধুনিক সেচ ব্যবস্থাপনা প্রদর্শন,বসতবাড়ির আঙিনায় পুষ্টিবাগান স্থাপন,ক্লাইমেট ইস্মার্ট স্কুল ও ক্লাব প্রদর্শন ইত্যাদি প্রদর্শিত হয়।

বৈরী আবহাওয়ার কারণে পরে অনুষ্ঠানটি উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। এখানে পৃথক অনুষ্ঠানে সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি সামাজিক যোগাযোগ মাধ্যমে মব সৃষ্টির উদ্দেশ্যে উস্কানি ও বিভ্রান্তিমূলক অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন,এরা দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অপপ্রচারকারী। এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি অনলাইন জুয়া,মাদক ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধেও সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার ফিরোজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি,উপ পরিদর্শক (তদন্ত) মো: ইদ্রিস আলী ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম,, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো: রফিকুল ইসলাম, সফল কৃষক আশরাফুল আলম রিপন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, সমাজসেবা অফিসার মো: অহিদুল ইসলামসহ উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ,উদ্যোক্তা কৃষকবৃন্দ ও সুধিবৃন্দ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কেন্দ্রে অনুমোদিত এইচ ড্যাব যশোর জেলা শাখা, নেতৃত্বে ডা. কাজী আজম ও ডা. রতন

যবিপ্রবিতে সফলভাবে সম্পন্ন আন্তঃবিভাগ দাবা ও ক্যারাম প্রতিযোগিতা

যশোরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে 'যশোর রিপোর্টার্স ইউনিটি'র আত্মপ্রকাশ

সার-ডিজেল সংকট ও লোডশেডিং নিরসনে জাতীয় কৃষক-খেতমজুর সমিতির ‘দাবি পক্ষ’

যবিপ্রবিতে আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষে মাসব্যাপী নানা আয়োজন

দড়াটানার নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে বাসি খাবারের রমরমা ব্যবসা!

অভয়নগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার : স্ত্রী ও স্বজনরা পুলিশ হেফাজতে

বেনাপোল সীমান্তে ভারতীয় পর্যটকের করুণ মৃত্যু

আগামী বছর থেকে সব সরকারি প্রাথমিকে মিড ডে মিল চালু হবে

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *