কেশবপুরে ভ্যানচালককে অচেতন করে ভ্যান ও মোবাইল ছিনতাই

কেশবপুরে ভ্যানচালককে অচেতন করে ভ্যান ও মোবাইল ছিনতাই

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের কেশবপুরে মুরাদ হোসেন (৪৫) নামের এক ব্যাটারিচালিত ভ্যানচালককে অচেতন ও আশঙ্কাজনক অবস্থায় সড়কের পাশ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্থানীয়রা। অজ্ঞাত দুষ্কৃতকারীরা তাঁকে চেতনানাশক দ্রব্য খাইয়ে বা স্প্রে করে তাঁর উপার্জনের একমাত্র সম্বল ভ্যান গাড়ি ও সাথে থাকা মোবাইল ফোনটি চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের সাতাশকাটি গ্রামে অবস্থিত সাতাশকাটি মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে প্রধান সড়কসংলগ্ন একটি পানবরজের বেড়ার কাছ থেকে তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়।

অচেতন ভ্যানচালক মুরাদ হোসেন মূলতঃ খুলনার তেরখাদা উপজেলার হাজীগ্রাম এলাকার জিন্নাত মীরের ছেলে। তবে তিনি দীর্ঘদিন যাবত কেশবপুর উপজেলার বসন্তিয়া গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের কেদারপুর এলাকা থেকে আখের ট্রিপের ভাড়া নিয়ে ঝিকরগাছার উদ্দেশে রওনা হন মুরাদ হোসেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। দিনশেষে বাড়ি ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে জানা যায়, ঝিকরগাছা থেকে ফেরার পথে যাত্রীবেশী অজ্ঞাত দুষ্কৃতকারীরা কোনো বিষাক্ত বা চেতনানাশক দ্রব্য প্রয়োগ করে তাঁকে সম্পূর্ণ অচেতন করে ফেলে রেখে ভ্যান ও মোবাইল সেটটি লুটে নেয়।

মঙ্গলবার রাতে সাতাশকাটি গ্রামের বাসিন্দারা নির্জন পানবরজের পাশে মুরাদকে দীর্ঘ সময় সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে ভর্তি করার পর তিনি এখনো চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য কেশবপুর থানা পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *