কাবাডি, সাঁতার ও দাবায় সেরাদের লড়াই : ঝিকরগাছায় মেধা দেখালো শিক্ষার্থীরা

কাবাডি, সাঁতার ও দাবায় সেরাদের লড়াই : ঝিকরগাছায় মেধা দেখালো শিক্ষার্থীরা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের ঝিকরগাছায় আনন্দমুখরপরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঝিকরগাছা বি এম হাই স্কুল মাঠে দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয়। উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত এ প্রতিযোগিতায় হ্যান্ডবল, কাবাডি, সাঁতার ও দাবাসহ মোট ২৭টি ইভেন্টে উপজেলার সর্বমোট ৭৫টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের খুদে ক্রীড়াবিদরা অংশ নেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিযোগিতা শেষে আয়োজিত সমাপনী ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও প্রশাসক এম সাইফুল্লাহ। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও মেডেল তুলে দেন।

প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে হ্যান্ডবল ছাত্র বিভাগে লাউজানী এনএম মাধ্যমিক বিদ্যালয় এবং ছাত্রী বিভাগে আলিমুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কাবাডিতে ছাত্রী বিভাগে অমৃতবাজার মাধ্যমিক বিদ্যালয় এবং ছাত্র বিভাগে কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় বিজয়ের মুকুট ছিনিয়ে নেয়।

দাবা প্রতিযোগিতায় মধ্যম বালিকা বিভাগে একক চ্যাম্পিয়ন হন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শ্রীমতি ঋষি দাস এবং বালক বিভাগে এমএল মডেল হাই স্কুলের রিয়াজুল ইসলাম রিয়াদ। দাবা বড় বিভাগে বালক ক্যাটাগরিতে আলাউদ্দিন মডেল হাই স্কুলের আরিফুল ইসলাম রনি ও বালিকা ক্যাটাগরিতে সম্মিলনী বালিকা বিদ্যালয়ের শ্রীমতি শ্বেতা সরকার বিজয়ী হন।

সাঁতারের বিভিন্ন ক্যাটাগরিতে বড় বিভাগে ১০০ মিটার মুক্ত সাঁতারে সোনাকুড় দাখিল মাদ্রাসার তাহসিল আহমেদ, চিত সাঁতারে বেজিয়াতলা দাখিল মাদ্রাসার জাহিন হোসেন, ১০০ মিটার বুক সাঁতারে মোকামতলা মাধ্যমিক বিদ্যালয়ের রিফাত হোসেন এবং ১০০ মিটার প্রজাপতি সাঁতারে বি এম হাই স্কুলের আলিফ হোসেন প্রথম স্থান অধিকার করেন। এছাড়া মধ্যম বিভাগে ১০০ মিটার মুক্ত সাঁতারে এম এল সরকারি মডেল হাই স্কুলের মুস্তাকিন হোসেন ও চিতসাঁতারে রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সজিব হোসেনসহ ৫০ মিটার ইভেন্টগুলোর সেরাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নুরুল ইসলাম এবং স্বাগতিক বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক মো. নাজমুল আলম।

অন্যান্যদের মধ্যে মঞ্চে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সেক্রেটারি ও স্কাউটস কমিশনার ইসমাইল হোসেন সোহাগ, বেজিয়াতলা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দীন ইসলাম, মোকামতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল ইসলাম এবং বালিয়া-গৌরসুটি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. আমিনুর রহমান।

প্রতিযোগিতা উপভোগ করতে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সহস্রাধিক ক্রীড়ামোদী দর্শক বি এম হাই স্কুল মাঠে উপস্থিত ছিলেন।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

প্রেসক্লাব যশোরের বহুল প্রতীক্ষিত নির্বাচনের সময়সূচি প্রকাশ

ঝিকরগাছার পানিসারায় 'জলবায়ু বান্ধব সবজি ও ফুল' প্রকল্পের আওতায় ৩৭৫ নারীকে বৃক্ষ চারা প্রদান

নতুন রোগী ভর্তি ৪ জন, হাসপাতালে ডেঙ্গু চিকিৎসাধীন ৭০ জন

অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর জাতীয় পার্টিতে নতুন আহ্বায়ক প্যানেল

ঝিকরগাছার প্রবীণ আইনজীবী ইমদাদুল হক দুলু আর নেই, কীর্তিপুরে দাফন সম্পন্ন

সম্প্রীতি ও ঐক্যের বারতায় যশোরে জন্মাষ্টমী পালনের ঘোষণা পূজা উদযাপন পরিষদের

কেন্দ্রে অনুমোদিত এইচ ড্যাব যশোর জেলা শাখা, নেতৃত্বে ডা. কাজী আজম ও ডা. রতন

যবিপ্রবিতে সফলভাবে সম্পন্ন আন্তঃবিভাগ দাবা ও ক্যারাম প্রতিযোগিতা

যশোরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে 'যশোর রিপোর্টার্স ইউনিটি'র আত্মপ্রকাশ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *