এসপির নেতৃত্বে র‍্যালিতে অংশ নিলো যশোর জেলা পুলিশ : স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

এসপির নেতৃত্বে র‍্যালিতে অংশ নিলো যশোর জেলা পুলিশ : স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে প্রথমবারের মতো ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে যশোর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত যৌথ স্মারক র‍্যালিতে অংশগ্রহণ এবং নবনির্মিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে যশোর জেলা পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) সকাল ১০টার সময় যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বিশেষ স্মারক র‍্যালি শুরু হয়। জেলা পুলিশ যশোরের পক্ষ হতে এই র‍্যালিতে সশরীরে যোগদান করেন যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম। তাঁর সাথে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ সুশৃঙ্খলভাবে র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যশোর সদর থানাধীন গরিবশাহ মাজার মোড়ে নবনির্মিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ এসে শেষ হয়।

র‍্যালি শেষে গরিবশাহ মাজার মোড়ের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে যশোর জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় পুষ্পস্তবক অর্পণ ও স্মারক কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যশোরের সম্মানিত জেলা প্রশাসক, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও সদস্য (ফোর্স), জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহত বীরদের পরিবারবর্গ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ জনগণ। শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের বিদেহী আত্মার চির শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও নীরবতা পালন করা হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *