উৎসবমুখর পরিবেশে ঝিকরগাছা গ্রাম পুলিশ ইউনিটের নির্বাচন সম্পন্ন : সভাপতি জাহিদ, সম্পাদক আশিকুর

উৎসবমুখর পরিবেশে ঝিকরগাছা গ্রাম পুলিশ ইউনিটের নির্বাচন সম্পন্ন : সভাপতি জাহিদ, সম্পাদক আশিকুর

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২৬ নভেম্বর ২০২৬

যশোরের ঝিকরগাছায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে গ্রাম পুলিশ ইউনিটের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক পদে মো. আশিকুর রহমান জয়লাভ করেছেন।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ইউনিটের ১০১ জন ভোটারের মধ্যে ৯৮ জন সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ছয়টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রচার সম্পাদক পদে সরাসরি ভোট হয় এবং বাকি তিনটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. নুরোল ইসলাম। নির্বাচন পরিচালনায় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ক্যাপ প্রতীক নিয়ে ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. জাহিদ হাসান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউছুফ আলী বল প্রতীকে ৩৫ ভোট এবং মো. আকরাম হোসেন শাপলা প্রতীকে ৬ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে গোলাপ প্রতীকে ৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন মো. আশিকুর রহমান; তাঁর প্রতিদ্বন্দ্বী আজাদ হোসেন কলম প্রতীকে পেয়েছেন ২৭ ভোট। এ ছাড়া প্রচার সম্পাদক পদে টেলিভিশন প্রতীক নিয়ে ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. সাইফুদ্দিন ইসলাম, আর তাঁর প্রতিদ্বন্দ্বী সুকুমার ঘোষ মাইক প্রতীকে পেয়েছেন ২৭ ভোট।

অন্যদিকে কোষাধ্যক্ষ পদে মো. জান্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে মো. ইকবাল হোসেন এবং মহিলাবিষয়ক সম্পাদক পদে পুষ্প মণ্ডল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন চলাকালে ভোটকেন্দ্র পরিদর্শন করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাইফুল্লাহ। এ সময় তিনি নবনির্বাচিত নেতৃত্বের প্রতি শুভেচ্ছা জানান এবং ইউনিটের সব সদস্যের সহযোগিতায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সেবামুখী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

নতুন পাঠ্যবই পেয়ে উচ্ছ্বসিত হামিদপুর আল-হেরা কলেজের অসচ্ছল শিক্ষার্থীরা

বাঘারপাড়ায় ডাকাতি মামলায় সুমনকে আটক করল সিআইডি

নিরাপত্তার শঙ্কায় বেনাপোল-ঢাকা রুটে রূপসী বাংলা এক্সপ্রেস বন্ধ : বিকল্প পথে চলবে জাহানাবাদ

সেচ প্রকল্প নয়, মাঘী পূর্ণিমার আগেই টিআরএম চালুর দাবি ভবদহ সংগ্রাম কমিটির

ফজরের পর আমবয়ানে যশোর জেলা ইজতেমার সূচনা : আখেরি মোনাজাত রোববার

যশোর-মাগুরা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা : চালকসহ আহত বেশ কয়েকজন

চুয়াডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

শনিবারের সমাবেশ সফল করতে চৌগাছায় কৃষকদলের প্রস্তুতি সভা

সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো : পাম তেল অপরিবর্তিত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *