উপজেলা দিবস উপলক্ষে যশোরে জাতীয় পার্টির রাজপথে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা

উপজেলা দিবস উপলক্ষে যশোরে জাতীয় পার্টির রাজপথে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

ঐতিহাসিক উপজেলা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভার আয়োজন করেছে যশোর জেলা জাতীয় পার্টি। আজ শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) বিকেলে জেলা জাতীয় পার্টির নিজস্ব কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কসমূহে এই উদ্‌যাপন কর্মসূচি পালিত হয়।

বিকেলে শহরের গোহাটা রোডস্থ জেলা জাতীয় পার্টির কার্যালয় থেকে এক সুবিশাল বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও আগামী জাতীয় নির্বাচনে যশোর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী খবির গাজীর প্রত্যক্ষ নেতৃত্বে র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও শহরের প্রাণকেন্দ্র দড়াটানা চত্বর প্রদক্ষিণ করে প্রেস ক্লাব যশোরের সামনে গিয়ে এক পথসভায় মিলিত হয়।

যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোকবুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত শোক ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে খবির গাজী বলেন, বাংলাদেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও গ্রামীণ এলাকার সার্বিক উন্নয়নে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের উপজেলা পদ্ধতি প্রতিষ্ঠা ছিল এক কালজয়ী ও ঐতিহাসিক পদক্ষেপ। সাধারণ মানুষের ঘরের দরজায় প্রশাসনিক পরিষেবা পৌঁছে দেওয়া এবং স্থানীয় পর্যায়ে দৃশ্যমান উন্নয়ন ত্বরান্বিত করতেই এরশাদ সরকার এই বৈপ্লবিক ব্যবস্থা প্রবর্তন করেছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি সরকারের বিভিন্ন সিদ্ধান্তের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, সাবেক রাষ্ট্রপতি এরশাদের পতনের পর তৎকালীন বিএনপি সরকার ষড়যন্ত্রমূলকভাবে উপজেলা ব্যবস্থা বাতিল করেছিল, যা পরবর্তীতে আওয়ামী লীগ সরকার পুনরায় বহাল করে। তবে অত্যন্ত দুঃখের বিষয়, উপজেলা পর্যায় থেকে বিচারিক কার্যক্রম তুলে নিয়ে জেলা সদরে স্থানান্তরিত করায় সাধারণ বিচারপ্রার্থী মানুষের সময়, অর্থ ও নদী-পথের ভোগান্তি কয়েকগুণ বেড়ে গেছে।

তৃণমূল সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার ও প্রশাসনিক সেবা সহজ করতে উপজেলা পরিষদকে আরও কার্যকর এবং বিচারিক পাওয়ার দেওয়ার জোর দাবি জানিয়ে তিনি বলেন, উপজেলা ব্যবস্থার মহান স্থপতি হিসেবে পল্লীবন্ধু এরশাদের দূরদর্শী অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

কর্মসূচিতে জেলা ও সদর উপজেলার শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ফসিয়ার রহমান এবং সদস্য সচিব আব্দুর রাজ্জাক।

একই সাথে জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মিনহাজুল আরেফিন, বাদল চাকলাদার ও আবদুল লতিফ রানাসহ অঙ্গসংগঠনের শীর্ষ নেতা শেখ ফরিদ, আরোজ আলী, সাইদ আলম, ইকরাম হোসেন জুয়েলসহ দলটির সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত পথসভা ও মোনাজাতের মধ্য দিয়ে দিবসটির দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর-বেনাপোল মহাসড়কে দুই বাইকের সংঘর্ষে নিভে গেল তিনটি তাজা প্রাণ

বেনাপোলে চাঁদা দাবি ও অপপ্রচারের বিরুদ্ধে ইউনিয়ন বিএনপি নেতা সংবাদ সম্মেলন

যশোরে ২৪ ঘণ্টায় নতুন ৬৮ ডেঙ্গু আক্রান্ত,সর্বোচ্চ আক্রান্ত মনিরামপুরে

ঝিকরগাছা স্পোর্টস ক্লাব ও প্রেসক্লাবের শীর্ষ নেতাদের উপস্থিতিতে ৯৬ ব্যাচের ঐক্যবদ্ধ পথচলা

বাঘারপাড়ায় স্বামীর নির্যাতনে প্রাণ হারালেন স্ত্রী স্বর্ণালী : বাবার বাড়িতে এসেও রক্ষা পাননি

মনিরামপুরের চিনাটোলায় পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত

রামনগর ইউনিয়নের কাজিপুর গ্রামে মশা নিধন কর্মসূচি

যশোর-খুলনা মহাসড়কের বকচর ডিভাইডারে সিটি বয়েজ অর্গানাইজেশনের বৃক্ষরোপণ

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে রূপদিয়ায় জামায়াতের বিশেষ প্রস্তুতি সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *