আবারও বিশেষ পুরস্কারে ভূষিত হলেন শার্শা থানার সেকেন্ড অফিসার আশীষ সরকার

আবারও বিশেষ পুরস্কারে ভূষিত হলেন শার্শা থানার সেকেন্ড অফিসার আশীষ সরকার

শার্শা (যশোর) প্রতিনিধি

মাদক উদ্ধার, চোরাচালান প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা রাখায় বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন যশোরের শার্শা থানার সেকেন্ড অফিসার এসআই আশীষ সরকার এবং একই থানার কনস্টেবল মো. ফজলুল হক (ফজলু)।

২৮ অক্টোবর ২০২৬ তারিখে যশোর জেলা পুলিশ লাইনস কনফারেন্স হলে আয়োজিত জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় এই সম্মাননা প্রদান করা হয়। যশোর জেলার পুলিশ সুপার  সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা উক্ত সভায় সভাপতিত্ব করেন এবং সফল ও দায়িত্বশীল কাজের স্বীকৃতিস্বরূপ এই দুই পুলিশ সদস্যের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের জুন মাসের শেষ দিকে সেকেন্ড অফিসার হিসেবে শার্শা থানায় যোগদানের পর থেকেই এসআই আশীষ সরকার তাঁর পেশাদারত্ব ও কর্মদক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন। এর আগেও গত জুলাই মাসে তাঁর সার্বিক পারফরম্যান্স বিবেচনা করে তাঁকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়েছিল। অপরদিকে, কনস্টেবল মো. ফজলুল হক (ফজলু) দীর্ঘদিন ধরে থানার বিভিন্ন তদন্তকারী অফিসারের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সহযোগী ফোর্স হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় তাঁদের এই ধারাবাহিক সাফল্য স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাঠ পর্যায়ে এ ধরনের সৎ ও নিষ্ঠাবান পুলিশ সদস্যদের কাজের স্বীকৃতি প্রদান করা হলে তা পুরো বাহিনীর মধ্যে ইতিবাচক কর্মস্পৃহা তৈরি করবে। পুরস্কার প্রাপ্তির পর সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা সন্তোষ প্রকাশ করে আগামী দিনেও জনগণের নিরাপত্তায় নিজেদের সততা ও দায়িত্ববোধ বজায় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বেনাপোল সীমান্তে ১০ বাংলাদেশি ১০ নারীকে হস্তান্তর করেছে ভারতীয় কর্তৃপক্ষ

কেশবপুরের দোরমুটিয়ায় সরকারি রাস্তা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

গৌরবের তিন দশক পেরিয়ে ৩১ বছরে পদার্পণ করলো যশোরের দৈনিক ‘লোকসমাজ’

ইছালীতে মাছ ধরা নিয়ে দেশীয় অস্ত্রের আঘাতে যুবক আহত

মুড়লী মোড়ে চাঁদার দাবীতে ট্রাকচালককে তুলে নিয়ে হাতুড়িপেটা : ৪৪ হাজার টাকা ছিনতাই

সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় : বেনাপোলের নতুন ওসি শহীদ তিতুমীরের কঠোর বার্তা

রামনগরে গভীর রাতে ডাকাত দলের হামলা : পেশাদার ডাকাত মণিরামপুরের মিন্টু গ্রেফতার

নাভারণে লংমার্চ ঘিরে জামায়াত ও ঐক্যজোটের জোরালো তৎপরতা : বাজারে বিশাল স্বাগত মিছিল

উপশহর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ওয়ার্ড কর্মীসভা : তৃণমূলকে শক্তিশালী করার আহ্বান

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *