আজ দুপুরে বিদ্যালয়ের সামনে মানববন্ধনের ডাক

আজ দুপুরে বিদ্যালয়ের সামনে মানববন্ধনের ডাক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের মনিরামপুরে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (৬ জুলাই) মানববন্ধনের কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সূত্রে জানা গেছে, দুপুর ১টায় মনিরামপুর পৌরসভার আদর্শ সম্মেলন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেবেন।
উল্লেখ্য, গত ৪ জুলাই পৌরসভার জয়নগর জামতলা এলাকায় একটি মেহগনি বাগানে নবম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় মনিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। এজাহারভুক্ত তিন আসামির মধ্যে একজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *