অসচ্ছল ক্রীড়াবিদদের ভরসা এখন ইমন-রাব্বি পরিষদ

অসচ্ছল ক্রীড়াবিদদের ভরসা এখন ইমন-রাব্বি পরিষদ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

মাঠে চোট পাওয়া, দূরারোগ্য ব্যাধিতে ভোগা এবং তীব্র আর্থিক সংকটে জর্জরিত ফুটবলারদের পাশে নতুন আশা হয়ে দাঁড়িয়েছে যশোর জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি। কেবল মানবিক সহায়তাই নয়, যশোরের উদীয়মান ও প্রতিভাবান খেলোয়াড়দের দেশের বিভিন্ন স্বনামধন্য লিগে খেলার সুযোগ সৃষ্টিতেও অগ্রণী ভূমিকা রাখছে স্থানীয় ক্রীড়াবিদদের এই সংগঠনটি।

সম্প্রতি যশোর জেলা অনূর্ধ্ব ১৭ দলের তরুণ মিডফিল্ডার রেদওয়ানুল ইসলাম রুম্মন মাঠে ফুটবল খেলার সময় মারাত্মকভাবে পা ভেঙে হাসপাতালে ভর্তি হন। খরচে দিশেহারা এই তরুণ খেলোয়াড়ের চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সংগঠনটি। পাশাপাশি জেলার প্রতিভাবান গোলকিপার বিল্লাল হোসেনকে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের অন্যতম ঐতিহ্যবাহী দল ওয়ারি ক্লাবে খেলার সুযোগ করে দিয়ে তাঁর পেশাদার ক্যারিয়ারের পথ সুগম করা হয়েছে।

শুধু চিকিৎসা বা ক্লাবে সুযোগ করে দেওয়াই নয়, যশোর জেলার বিভিন্ন ফুটবল একাডেমিতে আধুনিক ক্রীড়া সামগ্রী বিতরণ, আঞ্চলিক ও স্থানীয় টুর্নামেন্টে নিজস্ব দল গঠন এবং অসচ্ছল খেলোয়াড়দের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবে উপহার এবং আর্থিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংগঠনটির সভাপতি মহিবুল হাসান ইমন ও সাধারণ সম্পাদক মান্নাফ রাব্বির বলিষ্ঠ ও দক্ষ নেতৃত্বে সামাজিক ও ক্রীড়ামুখী এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংগঠনের সভাপতি ইমন জানান, যেহেতু তারা নিজেরাও একসময় মাঠের খেলোয়াড় ছিলেন, তাই একজন ফুটবলারের অভাব, যন্ত্রণা ও কষ্ট খুব কাছ থেকে বুঝতে পারেন। সেই দায়বদ্ধতা থেকেই সাধ্য অনুযায়ী সব সময় খেলোয়াড়দের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন।

যশোর জেলা ফুটবল দলের প্রধান কোচ আনোয়ার পারভেজ সংগঠনটির এই বহুমুখী উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী ও ইতিবাচক বলে আখ্যায়িত করেছেন। তিনি জানান, উপযুক্ত সুযোগ, সুচিকিৎসা ও সঠিক পৃষ্ঠপোষকতা পেলে যশোরের গ্রামগঞ্জে ছড়িয়ে থাকা অসংখ্য প্রতিভাবান ফুটবলার খুব শীঘ্রই জাতীয় পর্যায়ে নিজেদের সুদৃঢ় অবস্থান তৈরি করতে সক্ষম হবে।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *