অভিযুক্ত ছেলেকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন জন্মদাতা বাবা!

অভিযুক্ত ছেলেকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন জন্মদাতা বাবা!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের মণিরামপুরে ছয় বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে শান্ত ইসলাম (২০) নামে এক লম্পট যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন তাঁর নিজের জন্মদাতা বাবা।

পরবর্তীতে ভুক্তভোগী শিশুটির বাবার দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে অভিযুক্ত যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত শান্ত ইসলাম মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের জামজামিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (২ আগস্ট ২০২৬) সন্ধ্যা আনুমানিক সাড় ৬টার দিকে জামজামিয়া গ্রামে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। শান্ত ইসলাম প্রতিবেশী ওই ৬ বছরের শিশুকন্যাকে একা পেয়ে অনৈতিক প্রলোভন দেখিয়ে শারীরিক নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা চালান। শিশুটির চিৎকার ও ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে জানাজানি হলে চরম তোলপাড় সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরবর্তীতে অপরাধের সত্যতা অনুধাবন করে অভিযুক্তের বাবা রফিকুল ইসলাম নিজে উদ্যোগী হয়ে নিজ ছেলে শান্তকে ধরে পুলিশে সোপর্দ করে এক অনন্য ও বিরল দৃষ্টান্ত স্থাপন করেন।

ঘটনার পরদিন আজ সোমবার (৩ আগস্ট ২০২৬) ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে মণিরামপুর থানায় একটি লিখিত মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার পর পুলিশ আসামি শান্ত ইসলামকে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু সাঈদ জানান, শিশুর ওপর নিপীড়নের অভিযোগে আটক এবং মামলা দায়েরের পর আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *