অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর জাতীয় পার্টিতে নতুন আহ্বায়ক প্যানেল

অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর জাতীয় পার্টিতে নতুন আহ্বায়ক প্যানেল

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের অভয়নগর উপজেলা ও শিল্পশহর নওয়াপাড়া পৌর জাতীয় পার্টির নতুন আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যশোরের গোহাটা রোডস্থ জেলা জাতীয় পার্টির প্রধান কার্যালয় থেকে জেলা শাখার আহ্বায়ক মো. মকবুল হোসেন এবং সদস্য সচিব মো. খবির গাজী যৌথ স্বাক্ষরে এই দুই নতুন কার্যকরী কমিটির অনুমোদন দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দলীয় সুত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে সংগঠনের ভিত্তিপ্রস্তর সুদৃঢ় করা, সাংগঠনিক কার্যক্রমকে সুসংগঠিত ও বেগবান করার লক্ষ্যেই এই নতুন প্যানেল ঘোষণা করা হয়েছে।

অভয়নগর উপজেলা আহ্বায়ক কমিটি:

অভয়নগর উপজেলায় ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. জহির উদ্দিনকে আহ্বায়ক এবং শেখ ফরিদ হোসেনকে সদস্য সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে ১০ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তাঁরা হলেন— মো. মনিরুল ইসলাম লাভলু বাঘা, এম এ ওহেদ, সৈয়দ ফরিদুল ইসলাম, প্রহল্লাদ সাহা, শেখ আব্দুল কাদের, এম এম আব্দুল গফফার, মো. জাকির হোসেন, মো. মোসাদ্দেক হোসেন (নান্টু) ও মো. হাফিজুর রহমান। এছাড়া ৩৯ জন সক্রিয় সদস্য হিসেবে এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।

নওয়াপাড়া পৌর আহ্বায়ক কমিটি:

একই সাথে নওয়াপাড়া পৌর জাতীয় পার্টির ২৯ সদস্য সমন্বিত পৃথক আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন হয়েছে। পৌর কমিটিতে মো. মনিরুল ইসলাম লাচ্ছূ (বাঘা)-কে আহ্বায়ক এবং মো. মোসাদ্দেক হোসেন নান্টুকে সদস্য সচিব পদে মনোনীত করা হয়েছে।

পৌর কমিটিতে যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন— অরুন দাস অনিক, মো. ওমর আলী, সাইফুল ইসলাম বকুল, মো. মাসুদ ফরাজী, মো. আলমগীর ফরাজী এবং মো. মিঝন চৌধুরী।

অন্যদিকে সদস্য হিসেবে স্থান পেয়েছেন— শ্রী বিশ্বপদ, ইবাদ আলী মুন্সি, মো. আলীম মোড়ল, আ. সালাম মোড়ল, ঈমান আলী, শাহাজাহান আলী, কালাম সিকদার, জবেদ আলী, জিয়াউর রহমান, সোহেল, কোরবান আলী, গোলাম আজম খান, আলতাফ শেখ, ঈমান আলী মোল্যা, শফিকুল ইসলাম, বুলবুল ফকির, শেখ দেলোয়ার হোসেন, শেখ ইমন, শেখ আব্দুস সালাম, মো. ইমরান এবং মো. মণির। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ঝিকরগাছার পানিসারায় 'জলবায়ু বান্ধব সবজি ও ফুল' প্রকল্পের আওতায় ৩৭৫ নারীকে বৃক্ষ চারা প্রদান

নতুন রোগী ভর্তি ৪ জন, হাসপাতালে ডেঙ্গু চিকিৎসাধীন ৭০ জন

ঝিকরগাছার প্রবীণ আইনজীবী ইমদাদুল হক দুলু আর নেই, কীর্তিপুরে দাফন সম্পন্ন

সম্প্রীতি ও ঐক্যের বারতায় যশোরে জন্মাষ্টমী পালনের ঘোষণা পূজা উদযাপন পরিষদের

কেন্দ্রে অনুমোদিত এইচ ড্যাব যশোর জেলা শাখা, নেতৃত্বে ডা. কাজী আজম ও ডা. রতন

যবিপ্রবিতে সফলভাবে সম্পন্ন আন্তঃবিভাগ দাবা ও ক্যারাম প্রতিযোগিতা

যশোরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে 'যশোর রিপোর্টার্স ইউনিটি'র আত্মপ্রকাশ

সার-ডিজেল সংকট ও লোডশেডিং নিরসনে জাতীয় কৃষক-খেতমজুর সমিতির ‘দাবি পক্ষ’

যবিপ্রবিতে আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষে মাসব্যাপী নানা আয়োজন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *