অভয়নগরে ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ ৩ জন গ্রেপ্তার

অভয়নগরে ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ ৩ জন গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের অভয়নগরে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রোববার (২৩ আগস্ট) গভীর রাতে আনুমানিক ২টার দিকে অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামের হালিমের মোড়ে জসীমের চায়ের দোকানের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন—অভয়নগরের ধোপাদি মধ্যপাড়া এলাকার বাবু শেখের ছেলে আলামিন শেখ (২৮), বুইকরা এলাকার নেছার আলী খাঁর ছেলে মো. বিল্লাল খাঁ (৩৬) এবং ধোপাদি এলাকার মো. মোক্তার গাজীর ছেলে মো. জুয়েল গাজী (৩০)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত উক্ত অভিযানে আসামিদের দেহ তল্লাশি করে আলামিন শেখের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।

এ ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে অভয়নগর থানায় অস্ত্র আইনে একটি মামলা (মামলা নম্বর-২৫) দায়ের করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ঝিকরগাছার প্রবীণ আইনজীবী ইমদাদুল হক দুলু আর নেই, কীর্তিপুরে দাফন সম্পন্ন

সম্প্রীতি ও ঐক্যের বারতায় যশোরে জন্মাষ্টমী পালনের ঘোষণা পূজা উদযাপন পরিষদের

কেন্দ্রে অনুমোদিত এইচ ড্যাব যশোর জেলা শাখা, নেতৃত্বে ডা. কাজী আজম ও ডা. রতন

যবিপ্রবিতে সফলভাবে সম্পন্ন আন্তঃবিভাগ দাবা ও ক্যারাম প্রতিযোগিতা

যশোরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে 'যশোর রিপোর্টার্স ইউনিটি'র আত্মপ্রকাশ

সার-ডিজেল সংকট ও লোডশেডিং নিরসনে জাতীয় কৃষক-খেতমজুর সমিতির ‘দাবি পক্ষ’

যবিপ্রবিতে আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষে মাসব্যাপী নানা আয়োজন

দড়াটানার নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে বাসি খাবারের রমরমা ব্যবসা!

অভয়নগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার : স্ত্রী ও স্বজনরা পুলিশ হেফাজতে

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *