স্ফুলিঙ্গ রিপোর্ট :
জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন তরুণ সমাজসেবক ও স্থানীয় বিএনপি নেতা এস,এম আসাদুল আলম ঝন্টু। প্রতিবারের মতো এবারও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তিনি নিজ উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এবং সার্বিক সহযোগিতা হিসেবে মন্দির পরিচালনা কমিটির হাতে আর্থিক অনুদান তুলে দিয়েছেন।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) শারদীয় দুর্গোৎসবের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের অংশ হিসেবে নওয়াপাড়া ইউনিয়নের ঘুরুলিয়া পালপাড়া সার্বজনীন পূজা মন্দির ও ঘুরুলিয়া পশ্চিমপাড়া সার্বজনীন পূজা মন্দিরে সশরীরে পরিদর্শন করেন এস,এম আসাদুল আলম ঝন্টু।
জানা যায়, মণ্ডপ পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ন আহবায়ক আমিনুর রহমান মধু, জেলা যুবদলের সদস্য কামরুজ্জামান তোতা, ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রিন্স, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এনামুল হাসান সোহাগ, যুবদল নেতা পলাশ, আজিজুর, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আক্কাস আলী, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, রাজু আহমেদ, সরোয়ার হোসেনসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
বিজ্ঞাপন
মণ্ডপগুলোতে পৌঁছে তিনি হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থী ও ভক্তদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং মন্দিরের খোঁজখবর নেন। এ সময় সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিতে তিনি ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। প্রতিবারের মতো এবারও তাঁর এমন উদার ও অসাম্প্রদায়িক মানসিকতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় পূজা উদযাপন কমিটি ও সাধারণ মানুষ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এস,এম আসাদুল আলম ঝন্টু কেবল রাজনৈতিক পরিমণ্ডলেই সীমাবদ্ধ নন; বরং তিনি নওয়াপাড়া ইউনিয়নের সাধারণ ও দুস্থ মানুষের যেকোনো সংকটে সবসময় পাশে দাঁড়িয়ে আসছেন। এলাকার দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবা, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে তাঁর নিয়মিত উপস্থিতি তাঁকে সাধারণ মানুষের হৃদয়ে এক বিশেষ স্থান করে দিয়েছে। এছাড়া যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে নিয়মিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সামাজিক উদ্যোগের আয়োজন করে আসছেন এই তরুণ নেতা।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং নওয়াপাড়া ইউনিয়ন থেকে বিএনপি থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী এবং তার নাম তরুণ, যুব সমাজ ও সচেতন মহলে বেশ্ সাড়া ফেলেছে।। এলাকার সর্বস্তরের সাধারণ মানুষের মতে, সৎ, পরিশ্রমী এবং জনবান্ধব নেতা হিসেবে আসাদুল আলম ঝন্টু ইতিমধ্যে জনকল্যাণের মাধ্যমে এক অনন্য নজির স্থাপন করেছেন, যা নওয়াপাড়ার উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। ছবি সংগৃহীত।

