৬৮ বোতল এসকাফ সিরাপ ও বাইকসহ নয়ন গ্রেফতার

৬৮ বোতল এসকাফ সিরাপ ও বাইকসহ নয়ন গ্রেফতার

চৌগাছা (যশোর) প্রতিনিধি:

যশোরের চৌগাছায় থানা পুলিশের পরিচালিত এক বিশেষ অভিযানে ৬৮ বোতল অবৈধ ‘Eskuf Syrup’ (মাদক হিসেবে ব্যবহৃত সিরাপ) এবং একটি মোটরসাইকেলসহ নয়ন বিশ্বাস (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

আজ সোমবার (২৭ জুলাই ২০২৬) বেলা পৌনে ৩টার দিকে চৌগাছা উপজেলার বর্ণি গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

গ্রেফতারকৃত নয়ন বিশ্বাস চৌগাছা উপজেলার বর্ণি (হিন্দু পাড়া) গ্রামের বিমল বিশ্বাসের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মোফাজ্জেল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী মহড়া ও অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে বর্ণি গ্রামস্থ মিহিরের পাটক্ষেতের সামনে, বর্ণি (মাঝের পাড়া) থেকে রাজাপুরগামী ইটের সলিং রাস্তার ওপর সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দেওয়া হয়।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে নয়ন বিশ্বাসের নিকট থেকে অবৈধভাবে পরিবহনকৃত ৬৮ বোতল Eskuf Syrup এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

চৌগাছা থানা পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শায় পুলিশি অভিযানে ৮ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা ঘিরে অসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ঝিকরগাছায় আনসার বাহিনীর তদারকি বৃদ্ধি

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

যশোরে ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

শেখহাটিতে প্রবীণদের ফুটবল শৈলী : যুবসমাজকে খেলামুখী ও মাদকমুক্ত রাখার অনন্য প্রয়াস

শংকরপুরে ৮টি ককটেল সাদৃশ্য বোমা উদ্ধার : এসআরবির উপস্থিতিতে পালালো দুষ্কৃতকারীরা

৬০ বছর বয়সে এসে গাছ লাগানোর কর্মসূচির ইতি টানলেন যশোরের পরিবেশকর্মী কোমল

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *