৪৮৩৭ পিস ইয়াবা ট্যাবলেট ও বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ২জন গ্রেফতার

৪৮৩৭ পিস ইয়াবা ট্যাবলেট ও বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ২জন গ্রেফতার

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর সীমান্তে অবৈধ মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে এক সফল ঝটিকা অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ২জন চিহ্নিত চোরাকারবারিকে হাতেনাতে গ্রেফতার করার পাশাপাশি বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কসমেটিক্স, খাদ্যসামগ্রী এবং মরণনেশা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

আজ রোববার (১৪ জুন ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল এবং আমড়াখালী চেকপোষ্টের জোয়ানরা যৌথভাবে সীমান্ত এলাকায় এই মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানটি পরিচালনা করেন।

বিজিবি সীমান্ত সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আটককৃত মালামালের মধ্যে রয়েছে—

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
  • ৪,৮৩৭ পিস ভারতীয় নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট,

  • ৩টি আধুনিক মোবাইল ফোন ও নগদ ২,৮৪৭ বাংলাদেশী টাকা,

  • ৩২টি ভারতীয় শাড়ী, ৬২টি তালা ও ৫০,৯৩টি কসমেটিক্স সামগ্রী,

  • ৪৩ প্যাকেট ফুসকা, ২৪ প্যাকেট সোনপাপড়ী, ৬০৩টি চকলেট, ৪ কেজি তালমিশ্রী, ১৮০টি অন্যান্য খাদ্য সামগ্রী, ৩ কেজি গুঁড়া দুধ, ২ কেজি কাজু বাদাম ও ২টি হরলিক্স।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) জানিয়েছে, সীমান্ত গলিয়ে অবৈধভাবে আনা জব্দকৃত এই বিপুল পরিমাণ মাদক এবং চোরাচালানি মালামালের মোট সিজার মূল্য বা বাজারমূল্য আনুমানিক ২৪,২৩,৬০৭/- (চব্বিশ লক্ষ তেইশ হাজার ছয়শত সাত) টাকা।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *