২৬টি স্বর্ণের বারসহ শার্শার রিপন গ্রেপ্তার

২৬টি স্বর্ণের বারসহ শার্শার রিপন গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে ৭ কোটি ৭২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ স্বর্ণ ও আনুষঙ্গিক মালামালসহ রিপন নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​মঙ্গলবার রাতে বিজিবির খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধীনস্থ রুদ্রপুর সীমান্ত তল্লাশি চৌকির একটি বিশেষ টহল দল এই চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত রিপন শার্শা থানার বসতপুর এলাকার আব্দুল মন্নানের ছেলে।

​বিজিবি জানায়, দীর্ঘদিন ধরে সীমান্ত অঞ্চলে চোরাচালান ও অবৈধ পণ্যের অনুপ্রবেশ রোধে বাড়ানো গোয়েন্দা নজরদারির ধারাবাহিকতায় এই সাফল্য আসে। গোপন সূত্রে তথ্য পেয়ে বিজিবি সদস্যরা সীমান্তে অভিযান চালান। এ সময় রিপনের কাছ থেকে ৩ হাজার ৪০০ দশমিক ৩৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বার জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

​এছাড়া আটক পাচারকারীর কাছ থেকে ৪ লাখ টাকা মূল্যের দুটি মোটরসাইকেল, ৪০ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল ফোন এবং ১২ হাজার টাকা মূল্যের একটি বিশেষ ঘড়ি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সমস্ত মালামালের সর্বমোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ কোটি ৭২ লাখ ৭ হাজার ৬৯০ টাকা।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ পাচার রুখতে বিজিবির এই কঠোর নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো যশোরের সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে আটক আসামি ও জব্দ করা অন্যান্য মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে। সংগৃহিত ছবি।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *