১০০ পিস ইয়াবাসহ জামাই শ্রীঘরে!

১০০ পিস ইয়াবাসহ জামাই শ্রীঘরে!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক চৌকস টিমের ঝটিকা অভিযানে ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মো. মোশারেফ হোসেন (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) বিকেল ৪টা ২০ মিনিটে যশোরের শার্শা থানাধীন ১১ নম্বর নিজামপুর ইউনিয়নের আমতলা গাতিপাড়া গ্রামস্থ গৌড়পাড়া রোডের রাজ্জাকের বাড়ির সামনের পাকা রাস্তার ওপর থেকে তাঁকে আটক করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আটককৃত মোশারেফ হোসেন চৌগাছা উপজেলার কুলিয়া গ্রামের মৃত আব্দুল আজিজ ও মৃত হালিমা বেগমের ছেলে। তবে তিনি বর্তমানে শার্শা উপজেলার গাতিপাড়া আমতলা গ্রামে তাঁর শ্বশুর মৃত হারান সরকারের বাড়িতে বসবাস করছিলেন।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি যশোরের এসআই মো. বাবলা দাসের নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্সের একটি চৌকস টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় গৌড়পাড়া রোড থেকে মোশারেফ হোসেনকে আটক করে তাঁর হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবারেই তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর জেনারেল হাসপাতালে তিন লাখ টাকার সরকারি অ্যান্টিবায়োটিক উধাও!

শার্শায় কুখ্যাত 'শুটার হাসান' ১০ পিস ইয়াবাসহ পুুলিশের জালে

কেশবপুরে গভীর রাতে বসতবাড়িতে ঢুকে পড়লো এলপিজি লরি!

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *