১০ জেলায় ২৫২৩ শিক্ষার্থী অনুপস্থিত, ঝিনাইদহে নকলের দায়ে ২জন বহিষ্কৃত

১০ জেলায় ২৫২৩ শিক্ষার্থী অনুপস্থিত, ঝিনাইদহে নকলের দায়ে ২জন বহিষ্কৃত

 স্ফুলিঙ্গ রিপোর্ট :

সোমবার ২৭ জুলাই এইচএসসি পরীক্ষা যশোর শিক্ষা বোর্ডের অধীনে সকালে পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (২৬৯), জীববিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র (১৭৮),ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র (২৭৭) এবং বিকালে খাদ্য ও পুষ্টি ১ম পত্র (২৭৯) বিষয়ে পরীক্ষা কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠিত হয়েছে। তবে পরীক্ষায় অসাদুপয় অবলম্বনের দায়ে ঝিনাইদহ জেলা কেন্দ্র থেকে ২জন শিক্ষার্থী বহিস্কার হয়েছেন।
পরীক্ষায় সকালে ৩ বিষয়ে ৭৬ হাজার ৫৯ জন শিক্ষার্থীর মধ্যে অংশ নেন ৭৩ হাজার ৫শ’ ২৩ জন। অনুপস্থিত হন ২ হাজার ৫শ’ ২৩জন। বিকালে খাদ্য ও পুষ্টি ১ম পত্র (২৭৯) বিষয় ১জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেন। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম.হোসেন আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, সকালে ৩ বিষয় পরীক্ষায় খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে ঝিনাইদহ জেলার কেন্দ্র নং ৩৩১ এ ২জন শিক্ষার্থী অসাদুপয় অবলম্বনের দায়ে বহিস্কার করা হয়। এছাড়া, পরীক্ষায় খুলনা জেলা থেকে অনুপস্থিত ৫৩৮জন,বাগেরহাট ১৬৭জন,সাতক্ষীরা জেলায় ২৬৫,কুষ্টিয়ায় ২৮৭,চুয়াডাঙ্গায় ২০৫,মেহেরপুরে ১৬৩,যশোরে ৩০৭,নড়াইল জেলায় ১৩৭,ঝিনাইদহ জেলায় ৩১০জন ও মাগুরা জেলায় ১৪৪জন অনুপস্থিত হন। অপরদিকে,বিকালের পরীক্ষায় ১জন পরীক্ষার্থী অংশ নিয়ে পরীক্ষা দেন। ফাইল ছবি সংগৃহীত।
আরো পড়ুন

কবে গ্রেপ্তার হবে অপরাধী শিক্ষক?

আত্মোৎসর্গকারী ২ পুলিশ সদস্যের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ : যশোরে উপহার সামগ্রী হস্তান্তর

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হবে জাতীয় নজরুল উৎসব : মহম্মদপুরে নিতাই রায় চৌধুরী

বাঘারপাড়ায় সাবেক এমপি রণজিতের গাড়িচালকের ভাইকে সার ডিলার করার অভিযোগ

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *