সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাব ও লাইব্রেরি উন্নয়নে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাব ও লাইব্রেরি উন্নয়নে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

স্ফুলিঙ্গ রিপোর্ট :

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার এক্সট্রা কারিকুলাম কর্মকাণ্ড এবং তৃতীয় ভাষা শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) যশোর সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত ‘প্রধানমন্ত্রীর গোল্ডকাপ ফুটবল দল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরও বলেন, “শিক্ষা খাতে বর্তমানে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রয়েছে। দেশের শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকায়নে ভবিষ্যতে এই বরাদ্দ পর্যায়ক্রমে ৫ শতাংশে উন্নীত করা হবে।” শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি ও সার্বিক কার্যক্রমে দক্ষ করে তুলতে প্রয়োজনীয় সকল ধরনের সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বক্তব্যকালে প্রতিমন্ত্রী যশোর সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব সম্প্রসারণ এবং লাইব্রেরি সমৃদ্ধকরণের বিষয়ে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভেরোনিকা যমুনা রোজারিওর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কৃতি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বাথরুম থেকে উদ্ধার জড়িয়ে থাকা ৪টি দগ্ধ মরদেহ : মণিরামপুরের মোহনপুরে শুধুই কান্না

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন ২২ ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি

বেনাপোল সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিখোঁজ যশোর মণিরামপুরের একই পরিবারের চারজন : বাকরুদ্ধ স্বজনেরা

ঘোপ সেন্ট্রাল রোডে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা মাদকাসক্ত স্বামীর

২৩ অক্টোবর 'উপজেলা দিবস' পালনে যশোরে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি

যশোর উত্তরা হাসপাতালে অবহেলায় প্রসূতির মর্মান্তিক মৃত্যু : দায় এড়াতে খুলনায় রেফার!

যশোরে ঝুমঝুমপুর থেকে ৭০ বছরের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ

যশোরে ইয়াবাসহ আট কারবারি গ্রেপ্তার : বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করল আদালত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *