লোহাগড়ায় ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

লোহাগড়ায় ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

নড়াইল প্রতিনিধি

নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৯ হাজার টাকাসহ মোঃ আশরাফুল মোল্যা (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত আশরাফুল মোল্যা নড়াইল জেলার লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামের মৃত বাবু মোল্যার ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিনের সরাসরি তত্ত্বাবধানে ডিবির একটি বিশেষ চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এসআই অমিত বিশ্বাস, এএসআই শেখ কামরুল আলম ও এএসআই মোঃ শফিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ গত মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নড়াইল জেলার লোহাগড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পাঁচছাত্রা গ্রামস্থ কামাল সরদারের বসতবাড়িতে হানা দেন। সেখান থেকে কুখ্যাত মাদক কারবারি আশরাফুলকে আটক করা হয়। পরবর্তীতে তাঁর দেহ তল্লাশি করে অবৈধ ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নড়াইলের লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নড়াইল জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আল মামুন শিকদার জানান, মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *