যশোরে ১২ ক্ষুদ্র ব্যবসায়ীর জীবিকার চাকা সচল করতে বিনা মূল্যে ভ্যান দিল পিযেএস

যশোরে ১২ ক্ষুদ্র ব্যবসায়ীর জীবিকার চাকা সচল করতে বিনা মূল্যে ভ্যান দিল পিযেএস

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে প্রান্তিক ও পিছিয়ে পড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা নির্বাহ এবং ব্যবসায়িক কার্যক্রম প্রসারে সহায়তা করতে ১২ জন সুফলভোগীর মধ্যে বিনা মূল্যে নতুন ভ্যান বিতরণ করা হয়েছে। স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে ‘প্রশিক্ষিত যুব কল্যাণ সংস্থা’ (পিযেএস) নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

রোববার (১১ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে সংস্থাটির ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সমন্বিত আয়বর্ধক কর্মসূচি’র আওতায় এ ভ্যান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহযোগী প্রতিষ্ঠান ‘বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন’-এর সার্বিক আর্থিক সহায়তায় সামাজিক এই কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে নতুন ভ্যানের চাবি তুলে দেন যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সুযোগ্য অধ্যক্ষ শেখ মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একই প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল বিভাগের সিনিয়র ইনস্ট্রাক্টর মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন প্রশিক্ষিত যুব কল্যাণ সংস্থার (পিযেএস) পরিচালক কাজী মো. জামিউল ইসলাম ডাবলু।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং তাদের পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এ ধরনের বাস্তবমুখী সহায়তা অত্যন্ত প্রশংসনীয়। এর মাধ্যমে অবহেলিত পরিবারগুলো নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে পাবে। আয়োজনে অন্যান্য অতিথিবৃন্দ ও স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ সূচনা : বাড়ি বাড়ি গিয়ে চলছে তথ্য সংগ্রহ

দুর্গাপূজায় অপতৎপরতা চালালে কঠোর জবাব-অভয়নগরে প্রকৌশলী রবিউল ইসলাম

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *