যশোরে শুক্রবারে “প্রত্যাশা ও প্রাপ্তি” নিয়ে বিডি হলে সভা

যশোরে শুক্রবারে “প্রত্যাশা ও প্রাপ্তি” নিয়ে বিডি হলে সভা

প্রেস বিজ্ঞপ্তি 
 ২০২৪ সালের গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে যশোরে “২০২৪-এর গণঅভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৩টায় যশোর শহরের বিডি হলে এ সভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো. মোবারক হোসাইন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ.এস.এম. শাহরিয়ার কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর ও সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১১ দলীয় ঐক্য, যশোর জেলা এ আলোচনা সভার আয়োজন করেছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি কামনা করা হয়েছে। সমন্বয়ক অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী অনুষ্ঠানে অংশ নিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন। ফাইল ছবি সংগৃহীত।
আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *