যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা এলাকায় নিজ বাসভবনের সামনে ময়লা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে বিরোধের জেরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বিশিষ্ট চলচ্চিত্র ও নাট্য অভিনেতা সমু চৌধুরী (৬০)। লাঠির আঘাতে মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

আহত সমু চৌধুরী যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা এলাকার ঐতিহ্যবাহী পরিবারের সন্তান ও মরহুম আবুল কাশেম চৌধুরীর ছেলে। ঘটনার পরপরই পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত রয়েছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সমু চৌধুরীর বাসভবনের ঠিক সামনে অবস্থিত একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মচারীরা দীর্ঘদিন ধরে যত্রতত্র ময়লা ফেলছিল। মঙ্গলবার দুপুরে আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা নিয়ে গ্যারেজকর্মীদের সাথে তার স্বাভাবিক কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে অভিযুক্ত জাহাঙ্গীর (৩৬) ও হৃদয় (৩২) নামের দুই ব্যক্তি হঠাৎ ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে সজোরে তার মাথায় আঘাত করে। লাঠির প্রচণ্ড আঘাতে তার মাথা ফেটে রক্তাক্ত জখম হন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযুক্তদের মধ্যে জাহাঙ্গীর শহরের আরএন রোড এলাকার এবং হৃদয় সিটি কলেজপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তবে ঘটনার পরপরই তারা গা ঢাকা দেওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের সম্পূর্ণ পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, “ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত হয়েছে। ভুক্তভোগী পরিবার বা তার পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া মাত্রই অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারসহ প্রয়োজনীয় কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।” ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *