যশোরে খুদে শিক্ষার্থীদের নিয়ে মাঠে প্রধান শিক্ষক রবিউল

যশোরে খুদে শিক্ষার্থীদের নিয়ে মাঠে প্রধান শিক্ষক রবিউল

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের ঐতিহ্যবাহী উপশহর বাদশা ফয়সাল ইসলামিক ইনস্টিটিউট (উপশহর স্কুল) প্রাঙ্গণে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৯ জুন) দুপুরে উৎসবমুখর পরিবেশে স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের যৌথ অংশগ্রহণে এই চারা রোপণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম রবিউল আলম নিজে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন। এ সময় স্কুলের শিক্ষক ও কর্মচারীদের পাশাপাশি শিক্ষার্থীরা পরম যত্নে মাটির বুকে চারা রোপণ করে।

“জলবায়ু পরিবর্তন ও সচেতনতা মূলক কর্মসূচি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে নানামুখী সচেতনতামূলক স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন শোভা পাচ্ছিল। ফেস্টুনগুলোতে—”একটি গাছ একটি প্রাণ, বৃক্ষ রোপণ কৃষি দান”, “বন্যা, খরা, জলোচ্ছ্বাস, গাছ কাটলে সর্বনাশ” এবং “বৃক্ষ বাঁচলে ধরিত্রী বাঁচবে” এর মতো চমৎকার সব পরিবেশবান্ধব বাণী লেখা ছিল, যা সাধারণ মানুষকে গাছ লাগাতে দারুণভাবে উদ্বুদ্ধ করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৃক্ষরোপণ শেষে প্রধান শিক্ষক এস এম রবিউল আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “গাছ আমাদের পরম বন্ধু। দিন দিন বৈশ্বিক তাপমাত্রা যেভাবে বাড়ছে, তাতে আমাদের চারপাশ সবুজ রাখার কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থীর উচিত নিজ নিজ বাড়ীর আঙিনায় অন্তত দুটি করে ফলদ, বনজ বা ওষধি চারা রোপণ করা এবং তার সঠিক পরিচর্যা করা।”

বিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল চারা রোপণই নয়, ক্যাম্পাসকে একটি আদর্শ সবুজ চত্বর হিসেবে গড়ে তুলতে রোপণকৃত প্রতিটি চারার যথাযথ রক্ষণাবেক্ষণ ও নিয়মিত পরিচর্যার জন্য শিক্ষার্থীদের নির্দিষ্ট দলে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। এই সচেতনতামূলক কর্মসূচির আওতায় স্কুলে পরিবেশ বিষয়ক সেমিনার ও একটি বর্ণাঢ্য র‍্যালিও অনুষ্ঠিত হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *