যশোরে আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার : কারাগারে প্রেরণ

যশোরে আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার : কারাগারে প্রেরণ

শহিদ জয় :

যশোরে পুলিশি অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এবং আজ বুধবার দুপুরে জেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

আটককৃতদের সংশ্লিষ্ট নাশকতামূলক কর্মকাণ্ড ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আটককৃতরা হলেন— যশোর সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুজ্জামান (বালিয়া-ভেকুটিয়া গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে), যশোর শহরের ষষ্ঠীতলা এলাকার আশিকুজ্জামান (নুরুজ্জামানের ছেলে) এবং চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও গরীবপুর গ্রামের আব্দুস সামাদ বিশ্বাস (৬০)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালি থানার এসআই জিএম ইমরান হোসাইন রাজু জানান, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুজ্জামান নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। গত ২৮ আগস্ট শহরের কাঁঠালতলা এলাকায় অবৈধ মিছিলের ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে পূর্বেও ৪টি মামলা রয়েছে।

অপরদিকে, কোতোয়ালি থানার এসআই রেজাউল করিম জানান, আটক আশিকুজ্জামান আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন নাশকতার অভিযোগে অভিযুক্ত। তাকে ২০২৪ সালের ৪ আগস্ট যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় সোপর্দ করা হয়েছে।

এছাড়া, আজ বুধবার দুপুরে চৌগাছা থানা পুলিশ উপজেলার সিংহঝুলী ইউনিয়নের গরীবপুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুস সামাদ বিশ্বাসকে আটক করে। চৌগাছা থানা সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩)-এর বিভিন্ন ধারায় দায়ের করা মামলায় (মামলা তারিখ: ২১ ডিসেম্বর ২০২৫) আটক দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *