যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডেঙ্গুর চাপ

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডেঙ্গুর চাপ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলায় ডেঙ্গু রোগের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। তবে এ সময়ে বেসরকারি কোনো হাসপাতালে নতুন রোগী ভর্তির তথ্য পাওয়া যায়নি। সব মিলিয়ে জেলার হাসপাতালগুলোতে বর্তমানে মোট ৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়, যশোর থেকে প্রকাশিত ২৩ আগস্ট ২০২৬ তারিখের ডেঙ্গু রোগীর হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি জেলায় সর্বমোট ৫৪৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তবে আশার কথা হলো, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত জেলায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য বিভাগের উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১৯ জনের মধ্যে সর্বোচ্চ ৭ জন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ৬ জন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া কেশবপুরে ৩ জন, শার্শায় ২ জন এবং চৌগাছায় ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বাঘারপাড়া, ঝিকরগাছা ও মনিরামপুর উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন কোনো ডেঙ্গু রোগী ভর্তি হননি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে আক্রান্ত ৫৪৫ জন রোগীর মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন ৪৯৬ জন। জেলায় বর্তমানে ভর্তি থাকা ৪৬ জন রোগীর মধ্যে অভয়নগরে সর্বোচ্চ ২৩ জন এবং যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৫ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া কেশবপুরে ৪ জন, শার্শায় ৩ জন এবং চৌগাছায় ১ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। চলতি বছরে উন্নত চিকিৎসার জন্য জেলা থেকে মোট ৩ জন রোগীকে রেফার্ড করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মোঃ শামসুল ফালাক কর্তৃক প্রস্তুতকৃত এবং সিভিল সার্জন ডাঃ মোঃ মাসুদ রানা স্বাক্ষরিত এই প্রতিবেদনে জেলার সর্বস্তরের মানুষকে মশার কামড় থেকে বাঁচতে এবং বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সচেষ্ট থাকার আহ্বান জানানো হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ঝিকরগাছায় জামায়াতের ‘ঐতিহাসিক যুব ম্যারাথন’ অনুষ্ঠিত

যশোরে কুলাঙ্গার ছেলের ৬ মাসের কারাদণ্ড

যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

ছয় দফা দাবিতে ফের আন্দোলনে যশোরবাসী : ২৬ অক্টোবর কালেক্টরেট চত্বরে প্রতীকী রেল অবরোধ

১ কেজির হেরোইন মামলায় শার্শার বিতর্কিত মহি বাবুর যাবজ্জীবন

রাইটস যশোর'র উদ্যোগে সারভাইভার লিডারদের লার্নিং শেয়ারিং ও সমন্বয় সভা অনুষ্টিত

মণিরামপুরের ডা. রাফসান জানি শ্যালিকা ধর্ষণ মামলা থেকে খালাস

বলরামপুরে চার বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টা : মামলার পর পলাতক প্রতিবেশী সোহাগ

দুর্গাপূজায় যশোর ও নড়াইলে অপপ্রয়াস রুখতে কঠোর এসআরবি-৬

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *