যশোর সীমান্তে সাড়ে চার লাখ টাকার মালামাল আটক

যশোর সীমান্তে সাড়ে চার লাখ টাকার মালামাল আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও অবৈধ মালামাল পাচার রোধে বিজিবির কঠোর নজরদারির অংশ হিসেবে বিপুল পরিমাণ ভারতীয় সামগ্রী আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের ক্ষিপ্রগামী টহল দল সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল বাজেয়াপ্ত করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় মালামাল পাচারের চেষ্টা চালান চোরাচালানকারীরা। বিষয়টি জানতে পেরে বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের বিজিবি সদস্যরা কৌশলগত স্থানে অবস্থান নেন এবং ঝটিকা অভিযান পরিচালনা করেন। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা মালামাল ফেলে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে ভারতীয় ৩৬টি শাড়ী, ৮টি থ্রি-পিস, ৮টি কম্বল, ১ কেজি কিসমিস, ২৪০টি চকলেট, ৭৫ প্যাকেট পাতার বিড়ি এবং ২৪৬টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী উদ্ধারপূর্বক জব্দ করেন।

জব্দকৃত এসব ভারতীয় পণ্যের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৪২ হাজার ৩২৫ (চার লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশত পঁচিশ) টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ চোরাচালান ও সীমান্ত অপরাধ দমনে বিজিবির এই কঠোর নজরদারি এবং জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

নিরাপত্তা নিশ্চিতকরণ ও সম্প্রীতির বার্তা নিয়ে বাহাদুরপুর বটতলা মণ্ডপে প্রতিমন্ত্রী অমিত

বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি !

অভয়নগরে নিজ ঘরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা!

অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ এগিয়ে যাবে : যশোর রামকৃষ্ণ আশ্রমে জ্বালানি প্রতিমন্ত্রী অমিত

যশোরে চাঁদাবাজি ও চুরির অভিযোগে বুনোপাড়ার চিহ্নিত সাগর গ্রেপ্তার

ঝুমঝুমপুরে জাহান ফুড ফ্যাক্টরির সামনে সংঘাত : আহত ৩ কর্মচারী

প্রযুক্তি যেন শিক্ষার্থীদের মৌলিক চিন্তাকে দুর্বল না করে-যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল হাফিজুর র...

মহাষ্টমীতে যশোরে হিন্দু মহাজোটের তৎপরতা : ১৫টি পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন

অশুভ শক্তির বিনাশে মাতৃরূপে দেবী দুর্গার আরাধনা : যশোরে কুমারী ও সন্ধিপূজায় মুখর আশ্রম প্রাঙ্গণ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *